মোবারক শরীরে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেয় । প্রবাহিত রক্তে নবীজির ৪ পদযুগল সিক্ত হয়ে উঠে, পাদুকাদ্ধয় রক্তে পূর্ণ হয়ে যায়। এহেন কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর প্রিয় হাবীব কে আপন নিদর্শন সমূহ দেখিয়ে সান্তুনা দিতে “মিরাজ' সংঘটিত করেন। একরাতে নবীজি ঞ&& মক্কা থেকে মসজিদুল আকসা (এই ভ্রমনকে “ইসরা' বলা হয়) এবং মসজিদুল আকসা থেকে উর্ঘাকাশে গমন করেন (এই ভ্রমনকে “মিরাজ' বলা হয়।) এই সফরেই পাঁচ ওয়াক্ত নামায ফরয করা হয়। নবুওয়তের একাদশ বছর হজের মওসুমে নবীজি ৪ নিজেই ইয়াসরিব (মদীনা)- থেকে আগত ছয়জন খাযরাজ বংশীয় যুবককে ইসলামের দাওয়াত দেন। যারা সকলেই ইসলাম কবুল করেন । মদীনায় প্রত্যাবর্তন করে তাঁরা মদীনাবাসীর মাঝে দাওয়াত দিতে থাকেন, যার ফলে মদীনার ঘরে ঘরে ইসলামের মোবারক দাওয়াত পৌঁছে যায় । নবুওয়তের দ্বাদশ বছরে মদীনা হতে বারোজনের একটি প্রতিনিধিদল (যাদের মাঝে দশজন খাযরাজ গোত্রীয় এবং দুজন আওস গোত্রীয়) মক্কার মিনায় অবস্থিত সংকীর্ণ পাহাড়ি গিরিপথ আকাবায় নবীজী ঞ -এর সাথে মিলিত হয়ে বাইয়াত গ্রহণ করেন। ইতিহাসে এটি “প্রথম বাইয়াতে আকাবা' নামে খ্যাত । এসময় নবীজি দ্বীন ও কুরআন পাঠ শিক্ষা দিতে এবং নামাজে ইমামতি করতে হযরত মুসআব বিন উমায়ের রাদি.-কে তাঁদের সঙ্গে মদীনায় প্রেরণ করেন। নবুয়তের ত্রয়োদশ বছর হজ্জের মৌসুমে “দ্বিতীয় বাইয়াতে আকাবা” অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন তিয়াত্তর জন পুরুষ ও দুইজন নারী। এই বাইয়াতের মাধ্যমে মদীনাবাসী সকল ক্ষেত্রে নবীজি ঞ-এর পরিপূর্ণ আনুগত্য এবং নবীজি ঞ্$ ও মক্কার মজলুম মুসলমানদের দ্বীনী এবং সামরিক পূর্ণ সহযোগিতার শপথ গ্রহণ করেন। ৪৪-এর হিজরত: এদিকে রাসূলুল্লাহ &৪-এর উপর কুরাইশদের বাড়াবাড়ি ও জুলুম-নিযতিনের সীমা ছাড়িয়ে গেল, এমনকি তারা তাঁকে হত্যা করার ঘড়যন্ত্রও শুরু করে দিল। তখন আল্লাহ্ তাআলা রাসূলুল্লাহ্ কে মদীনায় হিজরত করার নির্দেশ ১২
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।