kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

কালজয়ী ইসলাম “কনস্টান্টিনোপল অচিরেই বিজয় হবে । কতই না উত্তম তার বিজেতা, আর কতই না উত্তম সেই বাহিনী ।” কনস্টান্টিনোপল (ইস্তাম্বুল) বিজয়ের পর সুলতান মুহাম্মাদ আল ফাতিহ তার বিজয়াভিযানে মনোনিবেশ করেন। এরপর তিনি সার্বিয়া, মুরা (দেক্ষিণ গ্রীস), ওয়ালাচিয়া (বর্তমান রোমানিয়ার অংশ), বসনিয়া, ক্রিমিয়া, ক্রোয়েশিয়ার কিছু অংশ, মন্টেনিগ্ো, আলবেনিয়ার কিছু অংশ, ট্রান্সসিলভানিয়া (প্রাচীন পশ্চিম ট্রাবজোন, কিরমান রাজ্য ইত্যাদি জয় করেন। এই মহান সুলতান জিহাদ ফী সাবীলিল্লাহর জন্য উৎসর্গিতপ্রাণ ছিলেন৷ তিনি একের পর এক রাজ্য জয় করেছিলেন। এজন্য তার উপাধি হয়ে যায় আল- ফাতিহ বা বিজেতা । ইসলামের ইতিহাসে তিনিই একমাত্র দিপ্বিজয়ী যিনি এই উপাধি লাভ করেন। সর্বশেষ তিনি ইউরোপের প্রাণকেন্দ্র ইতালি জয় করারও প্রস্তুতি শুরু করেছিলেন । কিন্তু তাকদীরের ফয়সালা ছিল ভিন্ন। তিনি রবের সান্নিধ্যে গমন করেন । আল্লাহ পাক তাকে মুসলিম উম্মাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন । আমীন। সালতানাত থেকে খিলাফত: সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় সোয়া দুইশ বছর পর ৯২৩ হিজরি (১৫১৭ ঈসায়ী) সনে উসমানি খলীফা প্রথম সেলিম (আব্বাসীয় খিলাফাহ্‌কে হটিয়ে) খিলাফতের দায়িত গ্রহণ করে। ১৩৪১ হিজরি (১৯২৩ ঈসায়ী) সনে খিলাফতের পতন পর্যন্ত উসমানিরা সর্বতোভাবে ইসলামের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে গিয়েছিল এবং এই সুদীর্ঘ ৬০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বুকে ইসলামের পতাকা উন্নীত করে রেখেছিল। এই দীর্ঘ সময়ের ইতিহাসে তারা অপ্রতিরোধ্য শক্তিতে মোকাবিলা করেছে ইসলামের দুশমনদের । পশ্চিম সীমান্তে তুমুল যুদ্ধ চলছিল ইউরোপের খরিস্টান ক্রুসেডার বাহিনীর সাথে। দক্ষিণে জাজিরাতুল আরবে পর্তুগিজ বাহিনীকে বারবার রুখে দিয়েছিল । উত্তর সীমান্তে রুশ বাহিনীর হাত থেকে তাতার ও শারকাসি মুসলিমদের রক্ষার লড়াই চলছিল । আর পূর্বে লড়াই চলছিল শিয়া গাদ্দারদের সাথে, যারা ক্রুসেডারদের সাথে যোগসাজশে ১১০

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।