হল। এককথায়, সম্ভাব্য সকল উপায়ে সাহাবায়ে কেরামের উপর নিযতিন চালানো হল । এভাবে মক্কা নগরী মুসলমানদের বসবাসের জন্য অসম্ভব হয়ে পড়ল। রাসূলুল্লাহ্ শু জানতেন যে, হাবশার বাদশা আসহামা নাজ্জাশী একজন ন্যায়পরায়ন বাদশাহ । তাই নবুওয়তের পঞ্চম বছরে তিনি & মুসলমানদের হাবশায় (বর্তমান ইথিওপিয়া) হিজরতের অনুমতি দিলেন । মুসলমানদের এই প্রথম হিজরতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃতে মুহাজির ছিলেন ১২ জন পুরুষ ও ০৪ জন নারী। এর কিছুদিন পর হাবশায় দ্বিতীয় হিজরত হয়। তাতে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর নেতৃতে ৮৩ জন পুরুষ, ১৮ জন নারী ও কয়েকজন শিশুও হিজরত করেছিলেন। নবুওয়তের ষষ্ঠ বছরের শেষ দিকে প্রথমে হযরত হামযা রাদি. ও মহানবী ৯- এর দোয়ার প্রেক্ষিতে তিন দিন পর হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. -কে আল্লাহ্ তাআলা ইসলাম গ্রহণ করিয়ে মুসলমানদের শক্তিশালী করেন । হযরত উমর রাদি. মুসলমান হওয়ার পর থেকে ইসলাম পূর্ণরূপে আত্মপ্রকাশ করে এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ সুগম হয়। মুসলমানরা প্রকাশ্যে নামায আদায় করতে শুরু করে। এসময় নবীজি & তাঁকে 'আল-ফারুক' উপাধি দেন। এদিকে রাসূলুল্লাহ্ &-এর তাওহীদের দাওয়াত বন্ধ করতে ব্যর্থ হয়ে মক্কার মুশরিকরা মুসলমানদেরকে সার্বিকভাবে বয়কট করল । ফলে মুসলমানগণ শি'বে আবু তালিব নামক স্থানে অবরুদ্ধ হয়ে পড়ল। এটা ছিল নবুওয়তের সপ্তম বছরের ঘটনা । মুসলমানদের জন্য খাদ্য সামশ্রী সরবরাহ বন্ধ করে দেয়া হল। এভাবে নির্মম কঠিন পরিস্থিতিতে তিনটি বছর অতিবাহিত হল । অবরোধ ও বয়কটের দুঃসহ তিনটি বছর শেষ হওয়ার স্বস্তির রেশ কাটতে না কাটতেই নবুওয়তের দশম বছরে চাচা আবু তালিব ইন্তেকাল করেন। এর রাদি.। ঘরের-বাইরের দুই নির্ভরতাকে হারিয়ে নবীজি ৯ অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন। তাই তিনি এ বছরকে “আমুল হুযন* বা শোকের বছর নামকরণ করেন। নবৃওয়তের দশম বছরের শাওয়াল মাসে রাসূলুল্লাহ্ ৯ দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। কিন্ত তায়েফবাসী দাওয়াত কবুল না করে উল্টো তাঁর ১১
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.