লাভ করবে ইসলামের মহান দৌলত এবং ইসলামের শক্রদের বিরুদ্ধে জিহাদ করার মহাগৌরব | এই বাহিনীর নামকরণ করা হয় 'ইয়ানি তাশরি" বা নতুন বাহিনী। ইতিহাসে যারা জেনিসারি বাহিনী নামে পরিচিত। অচিরেই এই বিশেষায়িত বাহিনী উসমানিদের অন্যতম শক্তি হিসেবে দেখা দিল। ইউরোপজুড়ে দিখ্বিজয়ী অভিযানে তারা নেতৃতৃ দিতে লাগল। প্রকৃত রহস্য জানার পর ব্যাপারটা ক্রুসেডারদের জন্য মারাত্বক ক্রোধ উদ্দীপক হলো। কারণ, তারা দেখছিল এই দুর্ধর্ষ বাহিনীটি তাদের ধর্ম থেকে আসা তরুণদের দিয়ে তৈরি, যারা ইসলাম কবুল করেছিল । আর শুধু ইসলাম কবুলেই সীমাবদ্ধ ছিল না; বরং তারা ইসলামের দিপ্বিজয়ী অভিযানে নেতৃতৃ দিয়ে যাচ্ছিল। তবে জেনিসেরিদের ব্যাপারে সুলতানগণ সবসময় সঠিক নীতি অবলম্বন করতে পারেননি । কোনো কোনো সুলতান জেনিসেরিদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ দিয়েছিলেন । ফলে প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজনীতিতে হস্তক্ষেপের কারণে । এসব কারণে ১২৪২ হিজরিতে (৩০ নং সুলতান) খলিফা দ্বিতীয় মাহমুদ জেনিসারি বাহিনী বিলুপ্ত করে দেন। (৩য় সুলতান) প্রথম মুরাদ এর জিহাদী প্রেরণা: সুলতান গাজি মুরাদ তার পূর্বসুরিদের ধারা বজায় রেখে এশিয়া ও ইউরোপ দুই দিকেই অভিযান চালিয়ে যান। তিনি ৭৬২ হিজরিতে (১৩৬১ ঈসায়ী) এডির্নে জয় করেন। এই শহরটি কনস্টান্টিনোপল থেকে কিছুটা উত্তরে গুরুত্বপূর্ণ ইউরোপে অভিযান পরিচালনা সহজ হয়। তার এই পদক্ষেপ ছিল কনস্টান্টিনোপল জয়ের প্রথম কার্যকরী ধাপ। ৮৫৭ হিজরিতে সুলতান ফাতিহ কনস্টান্টিনোপল জয় করার আগ পর্যন্ত আদ্রিয়ানোপল উসমানি সাম্বীজ্যের রাজধানী হিসেবে বহাল থাকে। এরপর সুলতান মুরাদ ফিলিপা (বর্তমান দক্ষিণ বুলগেরিয়া), কালজামিনা, ওয়ারদার জয় করেন। এর ফলে কার্যত চারদিক থেকেই কনস্টান্টিনোপল উসমানিদের দ্বারা বেষ্টিত হয়ে পড়ে । প্রথম মুরাদ কর্তৃক বলকান জয়ের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য বহু মহাদেশীয় সাম্রাজ্য হয়ে উঠে। আপনার ইজ্জত ও জালালের কসম! আমি এইসব জিহাদের দ্বারা অস্থায়ী ১০৮
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।