kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

হ্যাঁ! একমাত্র উসমানিরাই পেরেছিল ইউরোপের হদপিণ্ডে ইসলামের পতাকা উডভ্তীন করতে । তারা জয় করেছিল- গ্রীস, যুগোস্ত্াভিয়া (বর্তমান সার্বিয়া, মন্টেনিথ্ো ও ক্রোয়েশিয়া), বসনিয়া, হার্জেগোবিনা, আলবেনিয়া, রাশিয়ার বিরাট অংশ, অস্ট্রিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, ইতালী । তথা তৎকালীন অর্ধ ইউরোপ ছিল উসমানিদের পদানত । এদিকে সম্পূর্ণ এশিয়া মাইনর তথা আধুনিক তুরস্ক, আর্মেনিয়া, জর্জিয়াসহ সমগ্র ককেশাস অঞ্চল, আফ্রিকার উত্তর অংশ, জাজিরাতুল আরব, ইরাক, শাম উসমানীদের শাসনের আওতাধীন ছিল । আয়তন ছিল ৫২,০০,০০০ বর্গকিলোমিটার । অবশেষে উসমানিদের বিজয়যাত্রা ভিয়েনার দুর্গপ্রাটীর পর্যন্ত এসে থমকে দাঁড়ায় । উসমানী খিলাফতকালে গুরুত্বপূর্ণ ঘটনাবলি: উসমানিদের উখান হয়েছিল ৬৯৮ হিজরি (১২৯৯ ঈসায়ী) সনে। এই সাম্রাজ্যের স্বপ্ীদ্রষ্টা ছিলেন এর প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা আতুগ্রল গাজী । (মধ্য এশিয়ার তুর্কিস্তান থেকে আগত) তুর্কি বংশোভূত আত্তৃগ্চল গাজী উত্তর- পশ্চিম আনাতোলিয়ার দায়িতৃ পান রোমান সেলযুক সুলতান আলাউদ্দিন কর্তৃক, প্রথম দিকে রোমান সেলযুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও (মোজলদের আক্রমণে) রোমান সেলজুক সাম্রাজ্যের পতন ঘটলে উসমান গাজী স্বাধীনতা ঘোষণা করেন। এবং ধীরে ধীরে একটি বৃহৎ সালতানাত প্রতিষ্ঠা করেন। জেনিসারি বাহিনীর ইতিবৃত্ত: ইতিপূর্বে সেনাসদস্যরা কেবল যুদ্ধের ডাক পড়লেই উপস্থিত হতো, নিয়মিত ব্যারাকে থাকত না । এদিকে প্রত্যেক গোত্রের সেনাসদস্যরা যে কোনো সময় গোত্রের পক্ষে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে বসত । (২য় সুলতান) সুলতান গাজি প্রথম উরখানের সময় খাইরুদ্দিন পাশা নামে একজন বিশ্বস্ত উজির ছিলেন । তিনি পরামর্শ দিলেন, অসহায় , দরিদ্র ও যুদ্ধে নিহত হওয়া খ্রিস্টান বাইজান্টাইন সৈনিকদের এতিম সন্তানদেরকে ইসলামের উপর প্রতিপালন করে বিশেষ সেনাবাহিনী গঠন করার । তাদেরকে এমনভাবে প্রশিক্ষণে মগ্ন রাখা হবে, যাতে আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা ছাড়া আর কোনো কাজ তারা জানবে না। আর সুলতান ছাড়া আর কাউকেও তারা চিনবে না বা মানবে না। সরাসরি সুলতান হবেন তাদের প্রধান । এতে তারা একদিকে অসহায়তৃ ও বিলীন হয়ে যাওয়া থেকে রেহাই পাবে, অন্যদিকে তারা ১০৭

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।