kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তি মালিকানা নিষিদ্ধ করে, বাজেয়াপ্ত করা হয় মুসলামনদের সমস্ত ধনসম্পদ, এমনকি মহিলাদের অলংকারপগ্তলোও এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় ইসলাম সম্পূর্ণ আইনবিরোধী মতবাদ । কোন মুসলমান অন্য কোন দেশে হিজরত করা কিংবা চাইনিজ ছাড়া অন্য কেউ এই প্রদেশে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়, মসজিদ ও মাদরাসাগুলোতে তালা দেয়া হয় এবং মসজিদপগ্ডলোকে সৈনিকদের ক্লাবে পরিণত করা হয়। পূর্ব তুর্কিস্তানের (উইঘুরের) স্বাধীনচেতা মুসলিমরা এখনো স্বাধীনতা সংগ্রাম অব্যাহত রেখেছে। কিন্তু চীনের কঠিন দমন নীতির ফলে স্বাধীনতার স্বপ্ন যেন ডানাভাঙা কোনো পাখি । যে কোনো আন্দোলন সেখানে কঠোর উপায়ে দমন করা হয়। দখলদার চীন পূর্ব তুর্কিস্তান দখল করে নেয়ার পর থেকেই পূর্ব তুর্কিস্তানে মুসলিমদের উপরে চালাচ্ছে শতাব্দীর অন্যতম ভয়াবহ গণহত্যা । পূর্ব তুর্কিস্তানের মুসলিমদের উপর ঘটে যাওয়া এমনই একটি হৃদয়বিদারক ঘটনা হল উরুমচি গণহত্যা । ২০০৯ সালের জুলাই মাসের ৫ তারিখ দখলদার চীনা সরকার পূর্ব তুর্কিস্তানের উরুমচি শহরে মুসলিমদের উপর এক বর্বর হত্যাকাণ্ড চালায় । এতে হাজার হাজার মুসলিমকে নির্বিচারে হত্যা করা হয়। বিরুদ্ধে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করতে । কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদটুকুও সহ্য হয়নি দখলদার অপশক্তির ৷ সেদিন তারা নির্বিচারে গুলি চালায় প্রতিবাদি মুসলিমদের উপরে । গ্রেফতার করা হয় হাজার হাজার শান্তিপ্রিয় মুসলিমকে, তাদেরকে জোর পূর্বক প্রেরণ করা হয় বন্দীশিবিরে । জোর করে বাড়িঘর থেকে তুলে নিয়ে নিখোঁজ করে দেওয়া হয় অসংখ্য অগণিত মুসলিমকে । মুসলিম জনগোষ্ঠীকে চীন ও এর সংস্কৃতির জন্য হুমকি উল্লেখ করে জাতিগত মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় দেশটিতে । ইসলামি নীতি-আদর্শকে মুছে ফেলতে চতুমু্খী আগ্রাসন চালায় তারা । ১০২

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।