৮ এরপর আসে মাঞ্চ বংশের শাসন । (১০৫৪-১৩২৯ ভি64 ১৯১১ রি মাঞ্চুদের শাসন শুরু হতেই অবস্থা বদলে যেতে লাগল । মাঞ্চ্ুরা মুসলিমদের অবস্থান ও কর্তৃত্ণ তাদের রাজতের জন্য হুমকি মনে করা শুরু করে। তারা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে । মুসলমানরা কয়েকবার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে । কিন্তু সে আন্দোলন ব্যর্থ হওয়ার জন্য মুসলমানদের আভ্যন্তরীণ বিরোধই যথেষ্ট ছিল । সামান্য বিষয় ও সাধারণ ফিক্হি মাস্আলাও তাদের এক্যে ফাটল ধরাতে যথেষ্ট ছিল । ৮ অতঃপর, গণতান্ত্রিক চীন শাসনামলে (১৩২৯-১৩৬৯ হি./১৯১১-১৯৫০) পরিস্থিতি মুসলমানদের অনুকূলে ফিরে আসে । এসময় অনেক ইসলামি প্রতিষ্ঠান গড়ে ওঠে। তবে পূর্ব তুরকিস্তানে (উইঘুরে)-র পরিস্থিতি তখনও সম্পূর্ণ ভিন্ন রকম। পূর্ব তুর্কিস্তানে উেইঘুরে) মুলমানদের টিকে থাকার সংগ্রাম: ৮ বীর সেনাপতি কুতাইবা বিন মুসলিম এই অঞ্চল জয় করার পর দীর্ঘকাল এখানে ইসলামি শাসন ছিল। এরপর আসে মোঙ্গলরা। তাদের দুর্বলতার সুযোগে সাম্রাজ্য বিস্তার করে মাঞ্চুরা। তারা এই অঞ্চলের নাম দেয় শিনচিয়াং (১111]19175/নতুন অঞ্চল) । ৮ এরপর পূর্ব তুর্কিস্তান ও কাংসুতে বিভিন্ন কারণে মুসলিমরা একের পর এক বিদ্রোহ করতে থাকে । এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল, ১২৭১ হিজরি (১৮৫৫ ঈসায়ী ) সনে ইয়াকুব বেগের নেতৃতে চীন থেকে স্বাধীনতা ঘোষণা করে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক পূর্ব তুর্কিস্তান (উইঘুর)। তবে এই স্বাধীনতা টিকে ছিল মাত্র ১৩ বছর । ১২৯১ হিজরিতে (১৮৭৫ ঈসায়ীতে) চাইনিজদের হাতে পুনরায় পূর্ব তুর্কিস্তানের পতন হয়। হত্যা করা হয় ইয়াকুব বেগকে। ৮ এরপর ১৯৪৯ খিস্টাব্দে কমিউনিস্টরা মাও সে তুং এর নেতৃতে ক্ষমতায় আসার পর মুসলমানদের বিরুদ্ধে ভয়ানক হত্যাকান্ড চালাতে শুরু করে এবং চীনাদেরকে পূর্ব তুর্কিস্তানে এসে বসবাস করার জন্য পরিপূর্ণ সুযোগ করে দেয়, ১০১
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।