kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

আগমন করেন সর্বশ্রেষ্ঠ ফিরিশতা হযরত জিবাইল আ.। অতঃপর ২৩ বছর মেয়াদে পবিত্র কুরআন নাযিলের ধারা সম্পন্ন হয়। এই দীর্ঘ সময়ে ইসলামী শরীয়তের সকল হুকুম আহকাম ও বিধি-বিধান পরিপূর্ণতা লাভ করে। রাসূলুল্লাহ্‌ ঞ্ ছিলেন নবুওয়ত ও রিসালাত সৌধের সর্বশেষ ইট । তিনি ছিলেন খাতামুন-নাবীয়্যিন, সর্বশেষ নবী । তাঁর পর ওহী নাযিলের ধারা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে । কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী বা রাসূল আগমন করবেন না। ওয়ত প্রান্তির পর গী: নবুওয়ত প্রাপ্তির পর প্রথম তিন বছর গোপনে একান্ত নিকটাত্ীয়দের মাঝে তাওহীদ, রিসালাত ও আখিরাতের দাওয়াত ও তালিমের কার্যক্রম পরিচালনা করতে থাকেন। নবীজির ঞ আহ্বানে সাড়া দিয়ে প্রথমে যারা ইসলাম গ্রহণ করেন, তারা হলেন- নবীপত্রী হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ রাঘি., নবীজির এ চাচাতো ভাই (ও পরবতীঁতে জামাতা, হযরত ফাতিমা রাযি. এর স্বামী) হযরত আলি বিন আবু তালিব রাযি., নবীজির ঞ মুক্ত ক্রীতদাস হযরত যায়েদ বিন হারিসা রাযি. এবং নবীজির ঞ্ অন্তরঙ্গ বন্ধু ও সার্বক্ষণিক সহচর আবু বকর রাযি. প্রমুখ । এরপর আল্লাহ্‌ পাকের হুকুমে প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দেয়া শুরু করেন। কুফর ও শিরকের অসারতা পরিষ্কার করে দিলেন । হক ও বাতিলের পরা বিদীর্ণ করে দিলেন। ব্যক্তি থেকে রাষ্ট্র সকল ক্ষেত্রে কেবল এক আল্লাহরই ইবাদত চলবে, কেবল আল্লাহ্‌ ও তাঁর রাসুলের আনুগত্যই চলবে, সর্বত্র কেবল এক এই দাওয়াত এমনই এক তীর রূপে নিক্ষিপ্ত হল যা তাগুত ও বাতিলের হৃদপিগ্তকে এফৌড়-ওফৌড় করে দিল। তাওহীদের বজ্রাঘাতে শিরকের মস্তক চূর্ণ বিচূর্ণ হতে লাগল । ফলে কুফর ও শিরকের ইমাম(নেতা)-গণ রাগে-ক্রোধে- ক্ষোভে বিস্ফোরিত হল । ফলে তারা রাসূলুল্লাহ্‌ ও তাঁর (নারী-পুরুষ সকল) সাহাবীগণের উপর অত্যাচার ও নির্যাতনের নির্মম ষ্টিম-রোলার চালাতে আরম্ভ করল । কাউকে উত্তপ্ত বালুতে খালি গায়ে শুইয়ে পাথর চাপা দেয়া হল, উত্তপ্ত লোহা মাথায় ও পিঠে চেপে ধরে কারো গায়ের চর্বি গলিয়ে দেয়া হল, কাউকে ১০

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।