জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ জামে আত-তিরমিযী ২০৮৮ । আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতে দু'টি কিতাব নিয়ে আমাদের কাছে এসে বলেন £ তোমরা কি জান এই দু'টি কিতাব সম্পর্কে ? আমরা বললাম, না, হে আল্লাহ্র রাসূল! তবে আপনি আমাদের অবহিত করুন । তিনি তার ডান হাতের কিতাবের প্রতি ইশারা করে বলেন ঃ এটা রব্বুল আলামীনের পক্ষ থেকে একটি কিতাব । এতে বেহেশতীদের সকলের নাম, তাদের বাপ-দাদার নাম ও তাদের বংশপরিচয় লিপিবদ্ধ রয়েছে। আর শেষে এর যোগফল রয়েছে এবং এতে ত্রাস-বৃদ্ধি হবে না। অতঃপর তিনি তার বাম হাতের কিতাবের প্রতি ইশারা করে বলেন $ এটাও আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে একটি কিতাব। এতে দোযখীদের সকলের নাম, তাদের বাপ-দাদার নাম ও বংশপরিচয় লিপিবদ্ধ রয়েছে। এতে কখনো ত্রাস-বৃদ্ধি হবে না। তার সাহাবীগণ বলেন, হে আল্লাহ্র রাসূল! বিষয়টি যদি এরূপ চূড়াসন্তই হয়ে গিয়ে থাকে তবে আর আমলের কি দরকার? তিনি বলেন £$ তোমরা সত্য পথে থেকে ঠিকভাবে কাজ করতে থাক এবং আল্লাহ্র নৈকট্য লাভের চেষ্টা কর । কেননা বেহেশতী ব্যক্তির অন্তিম কাজ বেহেশতীদের কাজই হবে, আগে সে যে আমলই করে থাকুক না কেন। আবার দোযখী ব্যক্তির অন্তিম আমল দোযখীদের আমলই হবে, আগে সে যে আমলই করে থাকুক না কেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতে ইশারা করেন এবং কিতাব দু'টি ফেলে দিয়ে বলেন £ তোমাদের রব তার বান্দাদের কাজ চূড়ান্ত করে ফেলেছেন । একদল যাবে বেহেশতে আর অপর দল দোযখে (আ, না)। কুতাইবা-বাক্র ইবনে মুদার-আবু কাবীল (র) থেকে উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান, সহীহ ও গরীব । আর আবু কাবীলের নাম হুবাই ইবনে হানী। pl bk loin OF hot on Jenin Ba Se be Bs. Y.AS ss os ts ih SANE y 2 ih de di IG 90 NEI WML ELS ২০৮৯ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আল্লাহ তার কোন বান্দার কল্যাণ করতে চাইলে তাকে কাজ করার সুযোগ দেন। জিজ্ঞেস করা হল, হে আল্লাহ্র রাসূল! কিভাবে তিনি তাকে কাজ করতে দেন? তিনি বলেন ঃ তিনি সেই বান্দাকে মৃত্যুর পূর্বে সৎকাজ করার: তওফীক দান করেন (আ, হা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । www.pathagar.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।