জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ জামে আত-তিরমিযী dle dds WIG LS Lb dt Le dD WS ll 0) AEE Ef Yl শেড ণা Ed 0 ED Ct LAS HUG IGF LS a0 LMG UI LD dS SLA CL Lily dios - 52 SL ২০৭১ উরওয়া (র) থেকে বর্ণিত । আইশা (রা) তাকে অবহিত করেছেন। বারীরা (রা) নিজের মুক্তির চুক্তিপত্রের ব্যাপারে আইশা (রা)-র কাছে তার সাহায্য প্রার্থনা করতে আসেন। এ পর্যন্ত তিনি তার চুক্তিপত্রের শর্ত অনুযায়ী কিছুই পরিশোধ করতে সক্ষম হননি । আইশা (রা) তাকে বলেন, তুমি তোমার মালিক পরিবারে ফিরে যাও । তারা যদি রাজী হয় যে, আমি তোমার চুক্তিপত্রে নির্ধারিত মূল্য পরিশোধ করব এবং তোমার ‘ওয়ালাআর' হকদার আমি হব, তবে আমি মূল্য পরিশোধ করতে প্রস্তুত আছি । তিনি ফিরে গিয়ে তার মালিক পরিবারের কাছে বিষয়টি উল্লেখ করেন। কিন্তু তারা এ শর্তে রাজী হল না । তারা বলল, যদি তিনি সওয়াবের আশায় তোমার প্রতি অনুগ্রহ করেন এবং তোমার ওয়ালাআর অধিকারী আমরা হব তবে এই শর্তে আমরা রাজী আছি এবং তিনি তা করতে পারেন। তিনি (আইশা) এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ঃ তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও । কেননা যে আযাদ করে সে-ই ওয়ালাআর মালিক হয়। অঁতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়িয়ে বলেন £ লোকদের কি হল! তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহ্র কিতাবে নাই । যে ব্যক্তি এমন শর্ত আরোপ করে যা আল্লাহ্র কিতাবে নাই সেরূপ শর্ত তার কোন উপকারে আসবে না, সে শতবার শর্ত আরোপ করলেও (বু,মু,দা,না,ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । আইশা (রা) থেকে এ হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। বিশেষজ্ঞ আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন । তাদেল্ন মতে আযাদকারীই ওয়ালাআর স্বত্বাধিকারী হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।