আবওয়াবুল ওয়াসিয়্যা ৫১ Laka Ll B32 LLG He DOIG VON Pa 6G Ls pt m0 ২০৬৭ । আবু উমামা আল-বাহিলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ভাষণে বলতে শুনেছি ঃ বরকতময় ও প্রাচূর্যময় আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের হক (নির্দিষ্ট করে) দিয়েছেন। অতএব ওয়ারিসদের জন্য ওসিয়াত করা জায়েয নয়। সন্তান বিছানার (মালিকের); আর যেনাকারীর জন্য রয়েছে পাথর ৷ তাদের চূড়ান্ত বিচারের ভার আল্লাহ্র যিশ্মায়। যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে পরিচয় দেয় এবং যে গোলাম নিজের মনিব ছাড়া অন্য মনিবের পরিচয় দেয় তার উপর আল্লাহূর অভিশাপ অব্যাহতভাবে কিয়ামত পর্যন্ত । স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে কিছু খরচ করবে না । জিজ্ঞেস করা হল, হে আল্লাহ্র রাসূল! খাদ্যদ্রব্যও নয়? তিনি বলেন £ঃ এটা তো আমাদের সর্বোত্তম সম্পদ । তিনি আরো বলেন ঃ ধারের জিনিস ফেরতযোগ্য, মানীহা (দুধপানের জন্য ধার নেয়া পশু) ফেরতযোগ্য, ঝণ পরিশোধযোগ্য এবং যামিনদার দায়বদ্ধ থাকবে (আ,ই,দা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। অপরাপর সূত্রেও আবু উমামা (রা) থেকে এ হাদীস বর্ণিত আছে। এ অনুচ্ছেদে আমর ইবনে খারিজা ও আনাস ইবনে মালেক (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ইরাক ও হিজাযবাসীদের থেকে ইসমাঈল ইবনে আইয়্যাশের একক বর্ণনাগুলো গ্রহণযোগ্য নয় । কারণ তিনি তাদের সূত্রে বহু মুনকার হাদীস বর্ণনা করেছেন। তবে সিরিয়াবাসীদের সূত্রে বর্ণিত তার হাদীসসমূহ অধিকতর সহীহ । মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী অনুরূপ কথা বলেছেন । তিনি আরও বলেছেন, আমি আহমাদ ইবনে হাম্বলকে বলতে শুনেছি যে, বাকিয়্যার তুলনায় ইসমাঈল ইবনে আইয়্যাশের অবস্থা সন্তোষজনক ৷ বাকিয়্যা সিকাহ রাবীদের সূত্রেও মুনকার হাদীস বর্ণনা করেছেন। আমি আবদুল্লাহ ইবনে আবদুর রহমানকে বলতে শুনেছি, আমি যাকারিয়া ইবনে আদীকে বলতে শুনেছি, আবু ইসহাক আল-ফাযারী বলেন, বাকিয়্যা সিকাহ রাবীদের সূত্রে যা বর্ণনা করেন তোমরা তা গ্রহণ কর। আর ইসমাঈল ইবনে আইয়্যাশ নির্ভরযোগ্য ও অনির্ভরযোগ্য যাদের সূত্রেই হাদীস বর্ণনা করুন তা তোমরা গ্রহণ করো না। DA LTE GF pt ts www.pathagar.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।