8২ জামে আত-তিরমিযী ad 31 5x bl LEY of ap KA KE LIVING GELS YIGAL 20 dr Lo ২০৫৪ ৷ উসামা ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ মুসলিম ব্যক্তি কাফের ব্যক্তির ওয়ারিস হবে না এবং কাফের ব্যক্তিও মুসলিম ব্যক্তির ওয়ারিস হবে না (বু,মু,দা,ই,মা) ৪ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে জাবির ও আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি ইবনে আবু উমার-সুফিয়ান-যুহ্রী (র) সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। মামার প্রমুখ যুহ্রীর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। মালেক (র) যুহ্রী-আলী ইবনুল হুসাইন-উমার ইবনে উসমান-উসামা ইবনে যায়েদ (রা)-নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন । মালেকের বর্ণনা ভ্রান্তিপূর্ণ । এতে মালেকই ভুল করেছেন। কোন কোন রাবী এই হাদীস মালেকের সূত্রে বর্ণনা করেছেন এবং আমর (উমার-এর স্থলে) বলেছেন। মালেকের অধিকাংশ শাগরিদ ‘মালেক-উমার’ বলেছেন উসমান (রা)-এর সন্তানদের মধ্যে আমর প্রসিদ্ধ । উমার নামে তার কোন সন্তান ছিল না। বিশেষজ্ঞ আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তবে মুরতাদ (ধর্মত্যাগী) ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি (মীরাস) সম্পর্কে তাদের মধ্যে মতভেদ রয়েছে। একদল সাহাবী ও অপরাপর আলেম বলেছেন, তার পরিত্যক্ত সম্পত্তি তার মুসলিম ওয়ারিসদের মধ্যে বণ্টিত হবে। তাদের অপর দল বলেছেন, সেও মুসলমানদের ওয়ারিস হবে না এবং মুসলমানরাও তার ওয়ারিস হবে না । তারা উপরের হাদীস belie LARS Oe ALOSE OSs i! AE CIA ৰণ Lu REIN hat Bh gss + 8p SUE TE ET OEE 1 2 দুই ভিন্ন ধর্মের লোক পরস্পরের ওয়ারিস হবে না (আ;,ই,দা)। 8। কাফের কখনো মুসলমানের ওয়ারিস হতে পারে না। এ ব্যাপারে সবাই একমত । জমছ্র সাহাবী ও তাবিঈদের মতে কোন মুসলমানও কোন কাফেরের ওয়ারিস হবে না। মুআয ইবনে জঞাবাল, মুআবিয়া (রা), সাঈদ ইবনুল মুসাইয়্যাব ও মাসরূকের মতে, মুসলমান কাফেরের ওয়ারিস হবে। ইমাম আবু হানীফার মতে, মুরতাদ ব্যক্তি মুসলমান অবস্থায় যা উপার্জন করেছে তা তার মুসলিম ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে এবং মুরতাদ অবস্থায় যা উপার্জন করেছে তা বাইতুল মালে জমা হবে (অনু.)' www.pathagar.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।