প্রসংগ কথা আল্লাহ জাল্লা শানুহুর জন্য সমস্ত প্রশংসা এবং সালাত ও সালাম তাঁর প্রিয় হাবীব সায়্যিদুল মুরসালীন ওয়া খাতামান নাবিয়্যীনের প্রতি । তার পরিবারবর্গ ও তার সাহাবীগণের উপর আল্লাহ্র রহমাত ও অনুগ্রহ বর্ষিত হোক । নিরলস পরিশ্রমের মাধ্যমে হাদীস বিশারদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস সংরক্ষণ ও তার চর্চা যুগ যুগাস্তরে অব্যাহত রেখেছেন, আল্লাহ তাআলা তাদের এই সাধনাকে কবুল করুন এবং একে উম্মাতের হেদায়াতের উপায় বানিয়ে দিন। অনুবাদ গ্রন্থখানির হাদীস বিন্যাসে প্রধানত মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইবরাহীম আতওওয়াহ ইওয়াদ সম্পাদিত গ্রন্থ থেকে তিরমিযীর মূল পাঠ গ্রহণ করেছি এবং কঠিন শব্দের বিশ্লেষণে হাফেজ আবদুর রহমান মুবারকপুরী (র)-এর তুহ্ফাতুল আহ্ওয়াযী শীর্ষক তিরমিযীর ভাষ্যগ্রন্থ অনুসরণ করেছি । হাদীসের পরিচয়, হাদীসের পরিভাষা এবং ইমাম তিরমিযীর নিজস্ব বিশেষ কতিপয় পরিভাষার জন্য প্রথম খণ্ডের “প্রসংগ কথা” শীর্ষক ভূমিকা দেখা যেতে পারে। অত্র খণ্ডে ব্যক্তি নামের পরে ও হাদীসের শেষে ব্যবহৃত শব্দসংক্ষেপ নিম্নরূপ £ অনু,=অনুবাদক বা=বায়হাকীর সুনানুল কুবরা (আ)=আলাইহিস সালাম বু=সহীহ আল-বুখারী আ=মুসনাদে আহ্মাদ মা=মুওয়াত্তা ইমাম মালিক ই=সুনান ইবনে মাজা মু=সহীহ মুসলিম কু=দারু কুতনী (র)=রহমাতুল্লাহ আলাইহি/রাহিমাহুল্লাহু আলাইহি দা=সুনান আবু দাউদ (রা)=রাদিয়াতুল্লাহু আনহু/আনহা/আনহুমা/আনহুম দার=সুনানুদ দারিমী (সা)=সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না=সুনান নাসাঈ হা=আল-মুসতাদরাক হাকেম নীশাপূরী । হাদীসের শেষে যুক্ত শব্দসংকেতের দ্বারা বুঝানো হয়েছে যে, সংশ্লিষ্ট হাদীসখানা উল্লেখিত গ্রন্থেও একই সাহাবী কর্তৃক বর্ণিত । বিশেষত গবেষকদের সুবিধার জন্যই আমি এই শ্রম স্বীকার করেছি। হাদীসের যথসাধ্য নির্ভুল অনুবাদের চেষ্টা করা হয়েছে। তথাপি কোনরূপ ভুল পাঠকগণের দৃষ্টিগোচর হলে তা প্রকাশক অথবা অনুবাদকছ্বয়কে অবহিত করার জন্য সনির্বন্ধ অনুরোধ রইল । অনুচ্ছেদের অধীনে বন্ধনীর মদ্যে উল্লেখিত শিরনাম সম্পাদক কর্তৃক সংযোজিত । রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের এই খেদমতটুকু আল্লাহ তাআলা কবুল করুন এবং এর দ্বারা তীর বান্দাগণকে হেদায়াতের পথে চলার তৌফিক দান করুন । আমীন! মুহাম্মাদ মূসা গ্রাম £ শৌলা, পোষ্ট £ কালাইয়া জিলা ঃ পটুয়াখালী www.pathagar.com
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।