আবওয়াবুল ঈমান ৩৭৫ ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় সাদা ধবধবে পোশাক পরিহিত এৰং কালো কুচকুচে চুলধারী এক ব্যক্তি এসে উপস্থিত । তার মধ্যে সফরের কোন আলামতও ছিল না এবং আমাদের কেউই তাকে চিনতে পারল না। অতঃপর. তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার হাটুদ্বয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাটুদ্বয়ের সাথে মিলিয়ে বসে গেলেন। অতঃপর তিনি জিজ্ঞেস করেন, হে মুহাম্মাদ! ঈমান কি ? তিনি বলেন ঃ ঈমান হল-তুমি আল্লাহ, তার ফেরেশতাকুলে, কিতাবসমূহে, রাসূলগণে, পরকালে এবং তাকদীরের ভালো-মন্দের উপর ঈমান আনবে । আগন্তুক জিজ্ঞেস করলেন, ইসলাম কি ? তিনি বলেন £ এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মুহাশ্মাদ আল্লাহ্র বান্দা ও রাসূল, নামায কায়েম করা, যাকাত প্রদান করা, বায়তুল্লাহর হজ্জ করা এবং রমযানের রোযা রাখা। তিনি আবার জিজ্ঞেস করেন, ইহ্সান কি ? তিনি বলেন £ তুমি (এমনভাবে) আল্লাহ্র ইবাদত কর যেন তুমি তাকে প্রত্যক্ষ করছ। যদি তুমি না দেখ তাহলে তিনি নিশ্চয়ই তোমাকে দেখেন। রাবী বলেন, প্রতিটি প্রশ্রের উত্তরেই তিনি বলতেন, আপনি সত্যই বলেছেন। তার এ আচরণে আমরা অবাক হলাম যে, তিনিই জিজ্ঞেস করছেন আবার তিনিই তা সমর্থন করছেন। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, কিয়ামত কখন সংঘটিত হবে ? তিনি এবার বলেন ঃ এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশী কিছু জানে না। তিনি আবার জিজ্ঞেস করেন, এর নিদর্শনগুলো কি কি? তিনি বলেন ঃ যখন দাসী তার মনিবকে প্রসব করবে এবং নগু পদ, নগুদেহ ও অভাবী মেষপালক রাখালগণকে প্রকাণ্ড দালান- কোতঠার প্রতিযোগিতায় গর্ব করতে দেখবে । উমার (রা) বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পর১ আমার সাক্ষাত পেয়ে জিজ্ঞেস করেন $ হে উমার! তুমি কি জান, এঁ প্রশ্নকারী কে ছিলেন ? তিনি ছিলেন জিবরাঈল (আ), তোমাদেরকে ধর্মীয় অনুশাসন শিখানোর জন্য এসেছিলেন (মু) । আহ্মাদ ইবনে মুহাম্মাদ-ইবনুল মুবারক-কাহ্মাস ইবনুল হাসান (র) সূত্রে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত হয়েছে। মুহান্মাদ ইবনুল মুসান্না-মুআয ইবনে হিশাম- কাহ্মাস (র) সূত্রে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে তালহা ইবনে ১. সহীহ বুখারীতে আবু হুরায়রা (রা)-র বর্ণনায় আছে £ পর মুহূর্তে রাসূলুল্লাহ সান্তাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমরা কি জান এই প্রশ্বকারী কে ? এ সময় উমার (রা) উপস্থিত ' ছিলেন না । তিন দিন পর তাঁর সাথে দেখা হলে তিনি তাকে একই প্রশ্ব করেন। অপর বর্ণনায় আছে ঃ “আগস্তুক উঠে চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে ফেরত ডেকে নিয়ে আস ৷ তারা তার খোজে গিয়ে কিছুই না দেখতে পেয়ে ফিরে আসেন। হয়ত উমাৰ (রা) আর ফিরে আসেননি (সম্পাদক) । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।