৩৪৪ জামে আত-তিরমিযী বেহেশতের দিকে পাঠিয়ে দিয়ে বলেন ঃ£ বেহেশত এবং আমি এর মধ্যে বেহেশতীদের জন্য যেসব সামগ্রী সৃষ্টি করে রেখেছি সেগুলো তুমি দেখে এসো । তিনি বলেন ঃ অতঃপর তিনি বেহেশতে গিয়ে আল্লাহ্র তৈরী সমস্ত সামগ্রী দেখলেন এবং তার কাছে ফিরে এসে বলেন, আপনার ইজ্জতের শপথ! যে কেউ বেহেশতের সুখ-সাচ্ছন্দ সম্পর্কে শুনবে, সে-ই তাতে প্রবেশের চেষ্টা করবে। অতঃপর তিনি আদেশ করলেন । ফলে কষ্ট মুসীবতের বস্তু দ্বারা বেহেশত পরিবেষ্টিত করা হল ।" তিনি আবার জিবরাঈলকে বলেন ঃ তুমি পুনরায় বেহেশতে যাও এবং বেহেশতীদের জন্য আমার তৈরীকৃত সামগ্রী দেখে এসো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ঃ অতঃপর তিনি সেখানে ফিরে গিয়ে দেখতে পেলেন যে, তা কষ্ট ও মসীবতের বস্তু দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। তিনি আল্লাহ্র কাছে ফিরে এসে বলেন, আপনার ইজ্জতের শপথ! আমার আশংকা হচ্ছে যে, কেউ তাতে প্রবেশই করতে পারবে না । আল্লাহ এবার তাকে বলেন ঃ তুমি গিয়ে দোযখ এবং দোযখীদের জন্য আমি যে শাস্তি তৈরি করে রেখেছি তা দেখে এসো । তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে, এর এক অংশ অপর অংশের উপর চড়াও হচ্ছে (একটি আরেকটিকে গ্রাস করছে) । তা দেখে তিনি আল্লাহ্র কাছে ফিরে এসে বলেন, আপনার ইজ্জতের শপথ! যে কেউ এর বিবরণ শুনবে সে এতে প্রবেশ করবে না। অতঃপর তার নির্দেশে দোযখকে লোভ-লালসা দ্বারা ঘিরে ফেলা হল। এবার তিনি জিবরাঈলকে বলেন £ তুমি সেখানে আবার যাও (এবং তা দেখে এসো.) । তিনি আবারো সেখানে গেলেন এবং ফিরে এসে বলেন, আপনার ইজ্জতের কসম! আমার তো ভয় হচ্ছে যে, এ থেকে কেউ নাজাত পাবে না, সকলেই তাতে প্রবেশ করবে (দা, না, হা)। এ হাদীসটি হাসান ও সহীহ । অনুচ্ছেদ £ ২১ বেহেশত ও দোযখের বিতর্ক । 3 OA Moe SF SUL ip Boe US EF Hl Go v0. Le TEL EL rE J, Hs IO sy AIG LOL Ll ত 5 oe Sy ES Lali < SW IG SEL, SL Br Es Lh E> > y SHLD IG, C2 www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।