আবওয়াবু সিফাতিল জান্নাত ৩৪১ মাবুদদের সাথে চলবে । আর মুসলমানগণ তাদের স্থানেই থেকে যাবে। তাদের সামনে রব্বুল আলামীন প্রকাশিত হয়ে বলবেন £ তোমরা এঁসব লোকের অনুসরণ করছ না কেন ? তারা বলবে, নাউযুবিল্লাহ মিনকা, নাউযুবিল্লাহ মিনকা (আল্লাহ্র কাছে আশ্রয় চাই) ৷ আল্লাহ্ই আমাদের প্রভু । আর এটা আমাদের জায়গা । আমরা আমাদের রবের সাক্ষাত না পাওয়া পর্যন্ত এ স্থান ত্যাগ করব না । তিনি তাদের আদেশ দিবেন এবং তাদের স্বস্থানে দৃঢ় রাখবেন। অতঃপর আল্লাহ তাআলা তোমরা এসব লোকের অনুসরণ করছ না কেন? তারা বলবে, নাউযুবিল্লাহ মিনকা, আল্লাহ আমাদের প্রভু এবং এটা আমাদের অবস্থানস্থল। আমরা আমাদের প্রভুর সাক্ষাত না পাওয়া পর্যন্ত এ স্থান ত্যাগ করব না। তিনি তাদের আদেশ দিবেন এবং স্বস্থানে দৃঢ় রাখবেন । সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আমাদের রবকে দেখতে পাব ? তিনি বলেন ঃ$ পূর্ণিমার রাতের চাদ দেখতে অন্যদের কি তোমাদের কষ্ট দিতে হয় ? তারা বলেন, না, হে আল্লাহ্র রাসূল! তিনি বলেন ৪ তদ্রবপ সে সময় তোমরা তাকে দেখতে তোমাদের কাউকে কষ্ট দিতে হবে না। অতঃপর আল্লাহ তাআলা অন্তরালে চলে যাবেন পুনরায় তিনি তাদের সামনে প্রকাশিত হয়ে স্বীয় পরিচিতি পেশ করে বলবেন £ আমিই তোমাদের রব । তোমরা: আমার অনুসরণ কর । মুসলমানগণ উঠে দাড়াবে । চলার পথে পুলসিরাত স্থাপন করা হবে। তারা দ্রুতগামী ঘোড়া ও উটের ন্যায় তা অনায়াসে পার হবে এবং এর উপরে তাদের ধ্বনি হবে £ ‘সাল্লিম সাল্লিম’ (হে আল্লাহ আমাদের শান্তিতে রাখ) । দোযখীরা পার হতে না পেরে এখানেই থেকে যাবে। তাদের একটি দলকে দোযখে নিক্ষেপ করা হবে এবং দোযখকে জিজ্ঞেস করা হবে, তোর পেট ভরেছে কি? সে বলবে, আরো আছে কি ? পুনরায় আরেকটি দলকে দোযখে নিক্ষেপ করা হবে এবং জিজ্ঞেস করা হবে, তোর পেট ভরেছে কি ? সে বলবে, আরো আছে কি ? এভাবে যখন সমস্ত দোযখীকে দোযখে নিক্ষেপ করা হবে, তখন দয়াময় আল্লাহ তার কুদরতি পা এর উপর রাখবেন এবং এর আর এক অংশ আরেক অংশের সাথে সংকুচিত হয়ে যাবে। তিনি বলবেন, যথেষ্ট হয়েছে তো । সে বলবে, হা যথেষ্ট হয়েছে, যথেষ্ট । অতঃপর আল্লাহ যখন বেহেশতীদের বেহেশতে এবং দোযখীদের দোযখে প্রবেশ করাবেন, তখন '“মৃত্যু'-কে গলায় কাপড় বেঁধে টেনে আনা হবে এবং বেহেশতী ও দোযখীদের মাঝখানের প্রাচীরে রাখা হবে। অতঃপর ডেকে বলা হবে, হে বেহেশতীগণ! তারা ভয়ে ভয়ে আত্মপ্রকাশ করবে। অতঃপর বলা হবে, হে দোযখীগণ! তারাও সুসংবাদ মনে করে আত্মপ্রকাশ করবে শাফাআত লাভের www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।