৩৩৮ জামে আত-তিরমিযী এ হাদীসটি হাসান ও গরীব । ইয়াহইয়া ইবনে ঈসা আর-রামলী (র) প্রমুখ আমাশ-আবু সালেহ-আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে ইদরীস (র) আমাশ-আবু সালেহ-আবু সাঈদ (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে ইদরীস-আমাশ সূত্রে বর্ণিত হাদীসটি সুরক্ষিত নয়। আবু সালেহ- আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত হাদীসটি অধিকতর সহীহ । সুহাইল ইবনে আবু সালেহ (র) তৎপিতা-আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবু সাঈদ (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এ হাদীস অন্যভাবেও বর্ণিত আছে। এই সূত্রটিও সহীহ । অনুচ্ছেদ £ ১৭ (আল্লাহ তাআলা বেহেশতীগণকে ডেকে বলবেন) । 2IAIA wi Lagos SE BOL Fs el) Ge YEA EG TON 0 TOC es PEE Le CN ES Se Lil Shs 0S SE io olbs dl Chel, LENS SS SE KUEN SESE EOS + le ২৪৯৪ ৷ আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আল্লাহ বেহেশতীদের ডেকে বলবেন, হে বেহেশতীগণ! তারা.বলবে, “লাব্বাইকা রব্বানা ওয়া সা‘দাইক” (হে প্রভু! আমরা হাযির) ৷ তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ ? তারা বলবে, আমরা কেন সন্তুষ্ট হব না ? আপনি তো আমাদের সেইসব জিনিস দিয়েছেন যা আপনার অন্য কোন মাখলুককেই দেননি । তিনি বলবেন, এর চাইতেও উত্তম জিনিস আমি তোমাদের দান করব । তারা বলবে, এর চাইতেও উত্তম জিনিস আর কি আছে ? তিনি বলবেন, আমি তোমাদের উপর আমার চির সন্তুষ্টি অবতরণ করছি, এরপর আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এ হাদীসটি হাসান ও সহীহ । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।