৩৩৪ জামে আত-তিরমিযী যেন আমাকে ও তোমাকে বেহেশতের বাজারে একত্র করেন। সাঈদ (র) জিজ্ঞেস করেন, বেহেশতে কি বাজারও আছে? তিনি বলেন, হাঁ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অবহিত করেছেন যে, বেহেশতীরা জান্নাতে প্রবেশ ' করে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে স্থান (মর্যাদা) পাবে। অনুমতি দেয়া হবে এবং তারা তাদের রবের সাক্ষাতে আসবে । তাদের জন্য তাঁর আরশ প্রকাশিত হবে। বেহেশতের কোন এক বাগানে তাদের সামনে তার প্রভুর (তাজাল্লীর) প্রকাশ ঘটবে । তাদের জন্য নূর, মণিমুক্তা, পদ্মরাগ মণি, যমরূদ ও সোনা-রূপা ইত্যাদির মিন্বারসমূহ রাখা হবে। তাদের মধ্যকার সবচাইতে নিম্নস্তরের জান্নাতীও মেশ্ক ও কর্পুরের স্তূপের উপর আসন গ্রহণ করবে । তবে সেখানে কেউ হীন-নীচ হবে না । মিম্বারে আসীন ব্যক্তিগণকে তারা তাদের চাইতে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববে না। আবু হুরায়রা (রা) বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! আমরা কি আমাদের রবকে দেখতে পাব? তিনি বলেন ঃ হা । সূর্য বা পূর্ণিমার চাদ দেখলে তোমাদের কি কোন সন্দেহ হয়? আমরা বললাম, না। তিনি বলেন ঃ ঠিক সেরূপে তোমাদের রবের দর্শনলাভেও কোন সন্দেহ থাকবে না। আর সেই মজলিসের প্রত্যেক লোক আল্লাহ্র সাথে কথা বলবে । এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন £ হে অমুকের পুত্র অমুক! অমুক দিন তুমি এরূপ কথা বলেছিলে, স্মরণ আছে কি? এভাবে তিনি তাকে দুনিয়ার কতক নাফরমানী ও বিদ্রোহের কথা স্মরণ করিয়ে দিবেন। লোকটি তখন বলবে, হে আমার রব! আপনি কি আমাকে ক্ষমা করেননি? তিনি বলবেন ঃ হা, আমার ক্ষমার বদৌলতেই তুমি এ স্থানে পৌছেছ। এই অবস্থায় হঠাৎ তাদের উপর এক খণ্ড মেঘ এসে তাদেরকে ছেয়ে ফেলবে এবং তা থেকে তাদের উপর সুগন্ধ (বৃষ্টি) বর্ষিত হবে, যেরূপ সুগন্ধ তারা ইতিপূর্বে কখনো কিছুতে পায়নি । আমাদের রব বলবেন ঃ উঠো! আমি তোমাদের সম্মানে যে মেহমানদারি প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ কর । তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব, যা ফেরেশতারা বেষ্টন করে ব্লাখবেন। সেখানে এরূপ পণ্যসামগ্রী থাকবে, যা না কোন চোখ দেখেছে, না কোন কান শুনেছে এবং না কখনো অন্তরের কল্পনা জগতে ভেসেছে। আমরা সেখানে যা চাইব, তাই তুলে দেয়া হবে। তবে বেচা-কেনা হবে না । আর সে বাজারেই বেহেশতীরা একে অপরের সাথে সাক্ষাত করবে । উচ্চ মর্যাদাসম্পন্ন বেহেশতী সামনে এগিয়ে তার চাইতে অল্প মর্যাদাবান বেহেশতীর সাথে সাক্ষাত করবে । তবে সেখানে তাদের মধ্যে উঁচু-নীচু বলতে কিছু থাকবে না। তিনি তার পোশাক দেখে পেরেশান হয়ে যাবেন। এ কথা শেষ হতে না হতেই তিনি মনে www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।