১৮ জামে আত-তিরমিযী সূরা ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করল । ফলে সে সুস্থ হয়ে গেল । আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁকে ব্যাপারটি খুলে বললাম । তিনি বলেন ঃ তুমি কি করে জানলে যে, এটা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? রাবী তার পক্ষ থেকে এ বিষয়ে কোন নিষেধাজ্ঞা উল্লেখ করেননি । তিনি বলেন £ এগুলো তোমরা ভোগ কর এবং তোমাদের সাথে আমার জন্যও একটা ভাগ রাখ। আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ ৷ পূর্ববর্তী রিওয়ায়াতের তুলনায় এটা অধিকতর সহীহ । একাধিক রাবী এ হাদীস বর্ণনা করেছেন আবু বিশর-আবুল মুতাওয়াক্কিল-আবু সাঈদ (রা) সূত্রে । জাফর ইবনে ইয়াস হলেন জাফ়র ইবনে আবু ওয়াহ্শিয়া । অনুচ্ছেদ £ ২১ ঝাড়ফুক ও গওুঁষধের বর্ণনা । bs LS al be GAD oe SUL EG LS CATAL ES 0. NV EL ard 2 CEG LS ab tt de I SLOG of End 5° 25 bP UE ES a SS G3 Cd 8 - afl 25 5 2 IG ২০১৭ । আবু খিযামা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! আমরা যে ঝাড়ফুঁক করি, ওষধ ব্যবহার করি এবং বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করে থাকি, এগুলো কি আল্লাহ্র নির্ধারিত তাকদীরকে রদ করতে পারে? এ ব্যাপারে আপনার কি মত? তিনি বলেন £ এগুলোও আল্লাহ্র নির্ধারিত তাকদীরের অন্তৰ্ভুক্ত । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । সাঈদ ইবনে আবদুর রহমান-সুফিয়ান-যুহ্রী-আবু খিযামা-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত আছে। এই সূত্রটিও হাসান ও সহীহ । উভয় রিওয়ায়াত ইবনে উয়াইনার সূত্রে বর্ণিত । কতক রাবী আবু খিযামা-তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। আবার কতক রাবী ইবনে আবু খিযামা-তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। আবার কতক রাবী. আবু খিযামা বলেছেন। ইবনে উয়াইনা ব্যতীত অপর রাবীগণ এ হাদীসটি যুহ্রী-আবু খিযামা-তার পিতার সূত্রে বর্ণনা করেছেন৷ এটিই অধিকতর সহীহ । আবু খিযামার সূত্রে এই একটি হাদীসই বর্ণিত আছে বলে আমরা জানি। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।