আবওয়াবু সিফাতিল জান্নাত ৩১৯ ২৪৬৫ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা বললাম £ হে আল্লাহ্র রাসূল! আমাদের কি হল যে, আমরা যখন আপনার কাছে থাকি তখন আমাদের অন্তর অত্যন্ত কোমল হয়ে যায়, আমরা দুনিয়া বিরাগী হয়ে যাই এবং আমাদেরকে পরকালবাসীদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি । অতঃপর আপনার নিকট থেকে বেরিয়ে গিয়ে পরিবার-পরিজনে ফিরে গিয়ে সাংসারিক কাজে মগ্ন হয়ে যাই এবং সন্তানাদির সুবাস পেতে থাকি তখন আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ তোমরা আমার নিকট থেকে যে অবস্থায় বেরিয়ে যাও, সর্বদা সেই অবস্থায় থাকলে ফেরেশতারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে সাক্ষাত করত (আ)। আর তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ্ নতুন মাখলূক সৃষ্টি করতেন । তারা গুনাহ করত আর তিনি তাদের ক্ষমা করতেন (মু) ৷২ আবু হুরায়রা (রা) বলেন, আমি জিজ্ঞেস করলাম $ হে আল্লাহ্র রাসূল! মাখলূককে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে ? তিনি বলেন £ পানি দিয়ে । আমি আবার জিজ্ঞেস করলাম, বেহেশ্ত্ কি দিয়ে নির্মাণ করা হয়েছে ? তিনি বলেনঃ সোনা-রূপার ইট দিয়ে । একটি রূপার ইট, অতঃপর একটি সোনার ইট, এভাবে গীথা হয়েছে। এর গীথুনির উপকরণ (চুন-সুরকি-সিমেন্ট) সুগন্ধ মৃগনাভি এবং কংকরসমূহ মণি-মুক্তার ও মাটি হল কুমকুম । যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে সে অতীব সুখ-স্বাচ্ছন্দে থাকবে, কোন দুঃখ-কষ্ট ও-অভাব-অনটন তাকে স্পর্শ করবে না। সে অনন্তকাল তাতে থাকবে এবং আর মৃত্যুবরণ করবে না। না তার পরিধেয় পুরাতন হবে আর না তার যৌবনকাল শেষ হবে (অনস্তযৌবনা হবে) (আ, দার)। তিনি পুনরায় বলেন £ তিনজন লোকের দোআ প্রত্যাখ্যান করা হয় নাঃ ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোযাদারের ইফতারের সময়কার দোয়া এবং মজলুমের দোআ । আল্লাহ্ একে (মজলুমের দোয়া) মেঘমালার উপর তুলে নেন, তার জন্য আসমানের দরজা খুলে যায় এবং মহান রব বলেন £ আমার ইজ্জত ও সম্মানের শপথ! কিছু বিলম্বে হলেও আমি তোমাকে সাহায্য করব (অ, ১১1 আবু ঈসা বলেন, এ হাদীসের সনদ তেমন শক্তিশালী নয়। আর আমার মতে এর সনদসুূত্র মুত্তাসিল (পরস্পর সংযুক্ত) নয়। অন্য সূত্রেও আবু হুরায়রা (রা) থেকে এ হাদীস বর্ণিত হয়েছে। ২. এ ধরনের বক্তব্য সম্বলিত হাদীসসমূহ সামনে রাখলে বুঝা যায় যে, মানুষ একেবারে নিষ্পাপ থাকতে পারে না । সে কখনও গুনাহ করবে না এটা তার আসল গুণ নয়। তার আসল গুণ হচ্ছে, সে যখনই অজ্ঞতাবশত গুনাহ করে বসবে তখনই লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ্র নিকট তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে । এক হাদীসে এসেছে যে, বান্দার ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ যত খুশী হন, অন্য কিছুতে তিনি তত খুশী হন না। উপরোক্ত হাদীসটি মূলত চারটি হাদীসের সমন্বয় (সম্পাদক) । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।