জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ জামে আত-তিরমিযী কাদতে আবু বাক্র (রা)-র পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু বাকর (রা) তাকে জিজ্ঞেস করেন, হে হানযালা! তোমার কি হয়েছে? তিনি বলেন, হে আবু বাক্র! হানযালা তো মোনাফিক হয়ে গেছে। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করি এবং তিনি আমাদের বেহেশত-দোযখের স্মরণে নসীহত করেন, তখন মনে হয় যেন আমরা সেগুলো প্রত্যক্ষভাবে দেখছি । কিন্তু বাড়ী ফিরে আসার পর স্তরী-পুত্র-পরিজন ও বিষয়-সম্পদের কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং অনেক কিছুই ভুলে যাই । আবু বাক্র (রা) বলেন, আল্লাহ্র শপথ! আমাদেরও তো এই অবস্থা । চল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাই । অতঃপর আমরা সেদিকে রওয়ানা হলাম ৷ রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করেন, হে হানযালা! কি খবর? তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! হানযালা তো মোনাফিক হয়ে গেছে। আমরা যখন আপনার দরবারে থাকি আর আপনি বেহেশত-দোযখের নসীহত করেন, তখন মনে হয় যেন আমরা সেগুলো চাক্ষুস দেখছি। পরে যখন বাড়ী ফিরে গিয়ে স্ত্রী-পুত্র-পরিজন ও সম্পদের কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন অনেক কিছুই ভুলে যাই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আমার কাছ থেকে যে অবস্থায় তোমরা প্রস্থান কর, সদাসর্বদা যদি সেই অবস্থায় থাকতে তাহলে ফেরেশতারা অবশ্যই তোমাদের মজলিসে, বিছানায় এবং পথে-ঘাটে তোমাদের সাথে মুসাফাহা (করমর্দন) করত । হে হান্যালা! সেই অবস্থা সময় সময় হয়ে থাকে (মু) ৷২ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । Ac oA Ar ofA 2 L AAS পপ পটীৰ Ac SALAS লপুর্তী ৮ oF ad Sr Dll on alas | a cn bhp Ur .YE00 sl L IG EPS PS Dl dl 2 il be PES ৬ ৬ ৯% লং ২৪৫৫ । আনাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তোমাদের কেউ নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তা পছন্দ না করা পর্যন্ত ঈমানদার হতে পারবে না (বু, মু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ । SDE on dls CES wr on re nH 2 Go YEON LE E55 COG pod on od G2 nd nl en ED US ২. অবস্থার এই পরিবর্তনে কোন ব্যক্তি মোনাফিক হয় না। এক সময় মানুষ আল্লাহ্‌র অধিকার আদায় করে এবং এক সময় ব্যক্তিগত, পারিবারিক ও অন্যান্য প্রয়োজন পূরণ করে (সম্পাদক) । www.pathagar.com

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।