জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ জামে আত-তিরমিষী বলেন (এবং কিছু খেতে দেন) কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর উমার (রা) এ পথে যাচ্ছিলেন । আমি তাকেও সেই একই উদ্দেশ্যে আল্লাহ্‌র কিতাবের একটি আয়াত সম্পর্কে প্রশ্ব করলাম; কিন্তু তিনিও চলে গেলেন । অতঃপর আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে দেখেই আসল ব্যাপার বুঝতে পেরে মুচকি হাসলেন এবং বললেন, হে আবু হুরায়রা । আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ । তিনি বললেন, চল, অতঃপর তিনি চললেন, আমি তীর অনুসরণ করলাম ৷ তিনি তীর ঘরে প্রবেশ করলেন, আমিও প্রবেশের অনুমতি চাইলাম । তিনি আমাকে অনুমতি দিলেন। তিনি ঘরে এক পেয়ালা দুধ দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের জন্য এ দুধ কোথা থেকে এসেছে ? বলা হল, অমুক ব্যক্তি আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছে। রাসূলুল্লাহ সান্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ হে আবু হুরায়রা! আমি বললাম, লাব্বাইকা ৷ তিনি বললেন, যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো, তারা তো কিছুই নাই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সদাকার কোন মাল আসলে তিনি তার কিছুই না রেখে সবটুকু তাদের জন্য পাঠিয়ে দিতেন । আর হাদিয়া আসলে তিনি তা থেকেও কিছু তাদের জন্য পাঠিয়ে দিতেন এবং নিজে কিছু গ্রহণ করতেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে গেলাম এবং (মনে মনে) বললাম, এই এক পেয়ালা দুধ দিয়ে আসহাবে সুফফার কি হবে? অথচ আমাকে তাদের কাছে পাঠানো হচ্ছে। তিনি তো আমাকেই আদেশ করবেন এ দুধ তাদের মধ্যে পরিবেশন করতে । তখন আমার জন্য তার কিছুই জুটবে না। অথচ আমি আশা করছিলাম যে, আমি এটুকু পান করতে পারলে আমার জন্য যথেষ্ট হবে। কিন্তু আল্লাহ ও তার রাসূলের আদেশ পালন করা ছাড়া কোন উপায়ও নেই । সুতরাং আমি তাদের নিকট এসে তাদেরকে ডাকলাম । তারা এসে ঘরে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করলে তিনি বলেন £ হে আবু হুরায়রা! পেয়ালাটা নিয়ে তাদেরকে দুধ পরিবেশন কর । অতঃপর আমি একজন করে দিতে থাকলাম ৷ সে পান করে পরিতৃপ্ত হয়ে পেয়ালাটি আমাকে ফেরত দিলে আমি অন্যজনকে দিলাম । সেও পরিতৃপ্ত হল। এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছলাম। উপস্থিত সকলেই পরিতৃপ্ত হল. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি তার হাতে নিয়ে মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, আবু হুরায়রা! এখন তুমি পান কর । আমি পান করলাম । তিনি পুনরায় বললেন, পান কর । অতঃপর আমি পান করতেই থাকলাম আর তিনি বলতেই থাকলেন, পান কর। অবশেষে আমি বলতে www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।