আবওয়াবু সিফাতিল কিয়ামাহ ওয়ার রিকাক ২৬৫ ps CS Be LET J SE gos Col SEU 108 A pT GA Ci UCB YN SUE LSE Y DH UC LSC Cal St by SUE CEST LY LE IG OL CE oe Lh LEYS 2 SOIL EL LLU SSS, lot at ER dle ২৩৮৬ । আবু সাল্লাম আল-হাবশী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার ইবনে আবদুল আযীয (র) আমাকে তার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যেতে এক ব্যক্তিকে পাঠান। সে আমাকে একটি খচ্চরের পিঠে সওয়ার করে নিয়ে চললো । অতঃপর তিনি (আবু সাল্লাম) খলীফার দরবারে উপস্থিত হয়ে বলেন, হে আমীরুল মুমিনীন! আমাকে এই খচ্চরের পিঠে সওয়ার হয়ে আসতে খুবই কষ্ট ভোগ করতে হয়েছে। তিনি বলেন, হে আবু সাল্লাম! আমি আপনাকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে এখানে নিয়ে আসিনি, বরং আমি শুনতে পেলাম, আপনি নাকি সাওবান (রা)-র সূত্রে হাওযে কাওসার সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস বর্ণনা করছেন? কাজেই আমি পছন্দ করলাম যে, আপনি তা আমার সামনে বর্ণনা করবেন । আবু সাল্লাম বলেন, সাওবান (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আমার হাওযের দৈর্ঘ্য-প্রস্থের পরিমাণ হবে ইয়ামান দেশের আদান থেকে সিরিয়ার অন্তর্গত বালকা শহরের আনম্মান নামক জায়গার দূরত্বের সমান । এর পানির রং দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্ট এবং পানপাত্রের সংখ্যা হবে আসমানের তারার সমসংখ্যক। যে ব্যক্তি তা থেকে এক ঢোক পানি পান করবে, সে আর কখনও পিপাসার্ত হবে না। দর্দ্রি মুহাজিরগণ সর্বপ্রথম এর পানি পানের সৌভাগ্য লাভ করবে, যাদের মাথার কেশ উচ্কখুষ্ক, পোশাক ধূলিমলিন, যারা ধনীর দুলালীদের বিবাহ করেননি এবং যাদের জন্য বন্ধ দরজা খোলা হত না, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত । তারা কারো কাছে গিয়ে বাড়ীতে ঢোকার অনুমতি চাইলেও অভ্যর্থনা দেয়া হত না । উমার (র) বলেন, কিন্তু আমি তো সুখ-স্বাচ্ছন্দে লালিতা-পালিতাকে বিয়ে করেছি, আমার জন্য বন্ধ দরজা খোলা হয়, আমি খলীফা আবদুল মালেকের আদরের দুলালী ফাতেমাকে বিবাহ করেছি। আমার মাথার চুল ধূলিমলিন না হওয়া পর্যন্ত তা ধৌত করব না এবং আমার পরিধানের পোশাক ময়লাযুক্ত না হওয়া পর্যন্ত ধৌত করব না (আ, ই, হা)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।