আবওয়াবু সিফাতিল কিয়ামাহ ওয়ার রিকাক ২৫৯ নৃহ (আ) তাদের বলবেন, আজ আমার প্রতিপালক এতই রাগান্বিত হয়েছেন যেরূপ ইতিপূর্বে আর কখনো হননি এবং পরেও হবেন না। আমাকে একটি দোআ করার অধিকার দেয়া হয়েছিল (যে উদ্দেশ্যেই দোআ করব তা আল্লাহ কবুল করবেন বলে ওয়াদা ছিল) । কিন্তু আমি আমার উম্মাতের বিরুদ্ধে সেই দোআ করেছি। নাফসী, নাফসী, নাফসী ৷ তোমরা অন্য কারো কাছে যাও । তোমরা বরং ইবরাহীম (আ)-এর কাছে যাও । তারা ইবরাহীম (আ)-এর কাছে গিয়ে বলবে, হে ইবরাহীম! আপনি আল্লাহ্র নবী এবং দুনিয়াবাসীদের মধ্যে তীর অন্তরঙ্গ বন্ধু। আমরা কি অবস্থার মধ্যে পতিত আছি আপনি দেখতে পাচ্ছেন না ? আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমার পরোয়ারদিগার আজ এতই রাগাধিত হয়েছেন, যেরূপ তিনি ইতিপূর্বে কখনো হননি এবং পরে কখনো হবেন না। আমার থেকে তিনটি মিথ্যা কথা প্রকাশ পেয়েছিল। আবু হাইয়্যান তীর বর্ণিত হাদীসে সেগুলো উল্লেখ করেছেন। নাফসী, নাফসী, নাফসী (আজ আমার নিজের চিন্তায় আমি অস্থির) । তোমরা বরং অন্য কারো কাছে যাও, তোমরা মূসা (আ)-এর নিকট যাও । তখন তারা মূসা (আ)-র কাছে হাযির হয়ে বলবে, হে মূসা ! আপনি তো আল্লাহ্র রাসূল, আল্লাহ তার রিসালাত ও বাক্যালাপ দ্বারা আপনাকে মানুষের উপর মর্যাদা দান করেছেন। আপনি কি আমাদের প্রাণান্তকর এ করুণ অবস্থা দেখছেন না? আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আল্লাহ তো আজ এতই রাগান্বিত হয়েছেন, যেরূপ তিনি ইতিপূর্বে কখনো হননি আর পরেও হবেন না। আমি তো এক ব্যক্তিকে হত্যা করেছি। অথচ তাকে হত্যা করার নির্দেশ আমাকে দেয়া হয়নি। নাফসী, নাফসী, নাফসী । তোমরা বরং অন্য কারো কাছে যাও । তোমরা ঈসা (আ)-র নিকট যাও । তখন তারা ঈসা (আ)-র নিকট গিয়ে বলবে, হে ঈসা! আপনি আল্লাহ্র রাসূল, তার একটি বাণী যা তিনি মরিয়মের গর্ভে নিক্ষেপ করেছেন এবং তার সৃষ্ট আত্মা । আপনি দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন। আপনি কি আমাদের করুণ অবস্থা দেখছেন না ? আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন । তখন ঈসা (আ) বলবেন, আমার পরোয়ারদিগার আজ এতই রাগান্বিত হয়েছেন, যেরূপ তিনি ইতিপূর্বে কখনো হননি এবং পক্পে কখনো হবেন না । তিনি কোন গুনাহের কথা উল্লেখ করবেন না । তিনি বললেন, নাফসী, নাফসী নাফসী । তোমরা অন্য কারো কাছে যাও । তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও ৷ তখন তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলবে, হে মুহাম্মাদ! আপনি আল্লাহ্র রাসূল, নবীগণের মধ্যে সর্বশেষ নবী, আপনার পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। আপনি কি দেখছেন না আমরা কি অবস্থায় www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।