জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৮ জামে আত-তিরমিযী US nN: G2 ns Bed ol SloUl lb LL be DELANO Udy Cs SIO IG 8 O02 Sie WS Sm + Sa SB U3 5 Bo UF ed ola ২৩৭৬ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত আনা হল । অতঃপর তাকে সামনের একটি রান তুলে দেয়া হল । তিনি তা খুবই পছন্দ করতেন, তাই দাতে টেনে সেটা খেতে থাকলেন । অতঃপর বললেন $ কিয়ামতের দিন আমিই হব সমস্ত মানুষের নেতা ৷ তোমরা কি জান এর কারণ কি? আল্লাহ সেদিন পূর্বাপর সব মানুষকে একটি স্থানে সমবেত করবেন। একজনের আওয়াজই সকলের নিকট পৌছে যাবে এবং সকলেই একজনের দৃষ্টির আওতায় থাকবে। সূর্য তাদের খুব নিকটে এসে যাবে । মানুষ সীমাহীন দুর্ভোগ ও সামর্থ্যের অতীত দুশ্চিন্তায় পতিত হবে এবং ধৈর্যহারা হয়ে পড়বে । তারা একে অপরকে বলবে, তোমরা কি এ দুঃসহ বিপদ দেখতে পাচ্ছ না? তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করতে পারে এমন কাউকে খুঁজে দেখছ না কেন? লোকেরা একে অপরকে বলবে, তোমাদের আদম (আ)-এর নিকট যাওয়া উচিৎ । কাজেই তারা আদম (আ)-এর নিকট গিয়ে বলবে, আপনি তো মানব জাতির আদি পিতা । আল্লাহ তার নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে তার সৃষ্ট রূহ ফুঁকে দিয়েছেন। অতঃপর ফেরেশতাদের নির্দেশ দিলে তারা আপনাকে সিজদা করেছেন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন । আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কি অবস্থায় নিমজ্জিত আছি? আপনি কি লক্ষ্য করছেন না আমরা ঃখ-দুর্দশার শেষ সীমায় পৌছে গেছি! আদম (আ) তাদের বলবেন, আমার রব তো আজ এতই রাগান্বিত হয়েছেন যেরূপ ইতিপূর্বে আর কখনো হননি এবং কখনো হবেন না। তিনি আমাকে একটি গাছের ব্যাপারে. (তার ফল খেতে) নিষেধ করেছিলেন। আমি তা অমান্য করেছি । নাফসী নাফসী নাফসী (অর্থাৎ আমার নিজেরই তো উপায় দেখছি না) । তোমরা অন্য কারো কাছে যাও । তোমরা বরং নূহ (আ)-এর নিকট যাও । তারা তখন নূহ (আ)-এর নিকট গিয়ে বলবে, হে নূহ! আপনি তো দুনিয়াবাসীদের জন্য প্রথম রাসূল । আল্লাহ আপনাকে ‘আব্দ শাকুর’ (কৃতজ্ঞ বান্দা) উপাধি দিয়েছেন, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন । আপনি কি দেখতে পাচ্ছেন না যে, আমরা কি অবস্থায় নিমজ্জিত আছি, আপনি কি লক্ষ্য করছেন না আমরা দুঃখ-দুর্দশার শেষ সীমায় পৌছে গেছি! www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।