জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু সিফাতিল কিয়ামাহ ওয়ার রিকাক ২৫৩ ২৩৭০ । আবু হুরায়রা (রা) ও আবু সাঈদ (রা) থেকে বর্ণিত । তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কিয়ামতের দিন কোন বান্দাকে হাযির করা হবে। আল্লাহ্‌ তাকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে কান, চোখ, ধন-সম্পদ ও সন্তান-সম্ততি প্রদান করি নাই এবং তোমার অধীনে জীবজন্তু ও খেত-খামার দেইনি? তোমাকে তো স্বাধীন ছেড়ে রেখেছিলাম মাতব্বরী করতে এবং মানুষের কাছ থেকে এক-চতুৰ্থাংশ গ্রহণ করতে (জাহিলী যুগের একটি রীতি) । তুমি কি ধারণা করতে যে, এই দিনে আমার সাথে তোমার সাক্ষাত হবে ? সে বলবে, না। তিনি তাকে বলবেন, তুমি যেরূপে আমাকে ভুলে গিয়েছিলে, আমিও আজ তোমাকে ভুলে গেলাম । আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ ও গরীব । “তোমাকে ভুলে গেলাম” কথার অর্থ এই যে, আজ আমি তোমাকে শাস্তি প্রদান করলাম । কতক আলেম (“আজ আমি তাদের ভুলে গেছি”-আরাফ £ ৫১) আয়াতের উপরোক্তরূপ ব্যাখ্যা করেছেন। তারা (ব্যাখ্যায়) বলেন, আমি আজ তাদের শাস্তি কার্যকর করলাম । অনুচ্ছেদ £ ৭ পৃথিবী তার বৃত্তান্ত পেশ করবে। EERE CG ES ACG EG GEE Lal 2 pe BS NPV) ale Gil BIULL HINA ES Ln Gl GUE CUS I ALS LE do DIST IG Li UE BEE 5G IG “ll ds DUNG WEG JG 5S, BF Le 50 Gab sb hs le DNAS YS MSE VE ২৩৭১ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “যেদিন পৃথিবী তার বৃত্তান্ত পরিবেশন করবে” (সূরা যিলযাল £ 8) তিলাওয়াত করে জিজ্ঞেস করলেন, তোমরা কি জান পৃথিবীর পরিবেশনযোগ্য বৃত্তান্ত কি? সাহাবীগণ বলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন । তিনি বলেন, তার বৃত্তান্ত এই যে, সে সমস্ত নারী-পুরুষের সেইসব কাজের সাক্ষ্য দিবে, যা তারা তার বুকে করেছে। সে বলবে, অমুক দিন অমুক ব্যক্তি এই এই কাজ করেছে। এভাবে সে সাক্ষ্য প্রদান করবে । তিনি বলেন, এই হবে পৃথিবীর পেশকৃত বৃত্তান্ত (আ, না, বা, হা) । www.pathagar.com

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।