আবওয়াবুয যুহ্দ ২৩৯ Fb GS ES Gall 2 tn Loo EES rE BLOG 3 GS tas Cd GF re of Ln GF Ct ol CG GS Dt 35105 SUAS UF Can LU ll ol + esl C331 50 CECE 0 CY ২৩৪৯ । আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে মরফ্ হিসাবে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে তখন তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিনীতভাবে জিহবাকে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ্কে ভয় কর। আমরা তো তোমার সাথে সম্পৃক্ত । তুমি সোজা পথে দৃঢ় থাকলে আমরাও দৃঢ় থাকতে পারি । আর তুমি বাকা পথে গেলে আমরাও বাকা পথে যেতে বাধ্য (বা) । হান্নাদ-আবু উসামা-হাশ্মাদ ইবনে যায়েদের সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত আছে; তবে এই সূত্রটি মরফ্ হিসাবে বর্ণিত হয়নি মুহাম্মাদ ইবনে মূসার রিওয়ায়াতের তুলনায় এটি অধিকতর সহীহ ৷ আবু ঈসা বলেন, আমরা কেবল হাশ্াদ ইবনে যায়েদের সূত্রেই এই হাদীস জানতে পেরেছি । একাধিক রাবী ইবনে যায়েদের সূত্রে এই হাদীস বর্ণনা করেছেন, কিন্তু মরফু হিসাবে নয়। সালেহ ইবনে আল-খুদরী (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। Le DN, IG IG A of Sn SF pC OF | HEL BN CS sl Ey Cl G4) PEE SS + ELU C) ২৩৫০ ৷ সাহল ইবনে সাদ (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ যে ব্যক্তি তার দুই ঠোটের মাঝখানের বস্তু (জিহবা) ও দুই পায়ের মাঝখানের বস্তুর (লজ্জাস্থানের) যামিন হতে পারে (অপব্যবহার থেকে সংযত রাখবে), আমি তার জন্য জান্নাতের যামিন হব (বু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং এই সূত্রে গরীব । www.pathagar.com Ed
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।