২২৬ জামে আত-তিরমিযী আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । এ হাদীসটি আমাশ প্রমুখ-হাবীব ইবনে আবু সাবিত-আবু সালেহ-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে '‘মুরসাল' হিসাবে বর্ণিত হয়েছে। কোন কোন আলেম এ হাদীসের ব্যাখ্যায় বলেন, “অন্যরা তা জেনে ফেললে তাতেও তার আনন্দ লাগে” কথাটির মর্ম এই যে, মানুষ তার ংসা করলে তাতে সে আনন্দ পায়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “যমীনে তোমরা আল্লাহ্র সাক্ষী”। সুতরাং এই কারণে মানুষের ংসায় সে খুশী হয় (কারণ তারা তার ভালো কাজের সাক্ষী হয়ে গেল) । আর যে ব্যক্তি এই ভেবে আনন্দিত হয় যে, মানুষ তার ভালো কাজ জানতে পারলে তাকে সম্মান করবে, তাকে সমীহ করে ইজ্জত দেখাবে, তাহলে সেটা হবে রিয়া (প্রদর্শনেচ্ছা)। আর কতক আলেম বলেন, যখন তার কাজ জানাজানি হয়ে যায়, সে তখন এই আশায় খুশী হয় যে, মানুষও তার ন্যায় ভালো আমল করা শুরু করবে । তাহলে তার এ খুশীর দরুন আমলকারী লোকদের ন্যায় সেও সওয়াব পাবে। উক্ত বাক্যের এরূপ ব্যাখ্যা করারও অবকাশ আছে। অনুচ্ছেদ £ ৫১ যে যাকে ভালোবাসে (কিয়ামতের দিন) সে তার সাথী হবে। ok CALs SEE nh bale Eo FEN HG rv EEE a Ns DUG OS TLE LA ২৩২৬ । আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ যে ব্যক্তি যাকে ভালোবাসে, (কিয়ামতের দিন) সে তার সাথেই থাকবে এবং সে যা অর্জন করেছে তা-ই পাবে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং হাসান বসরী-আনাস (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে গরীব ৷ হাদীসটি অন্যরূপেও বর্ণিত আছে। এ অনুচ্ছেদে আলী, আবদুল্লাহ ইবনে মাসউদ, সাফওয়ান ইবনে আসসাল, আবু হুরায়রা ও আবু মূসা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ELE EAE ELI El Loo DEEN AL Ee EL AL BE 2 { ho ee ML AGG লন I LOG ALS a alt Le dds df bb IG sl | LBL ESSE ME AAG LONG oa www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।