জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ জামে আত-তিরমিধী তাকে হাযির করা হবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি কিসে শহীদ হয়েছ? সে বলবে, আপনি তো আদেশ করেছিলেন আপনার রাস্তায় জিহাদ করতে । কাজেই আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি । আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, আর ফেরেশতারাও তাকে বলবে, তুমি মিথ্যাবাদী ৷ আল্লাহ আরো বলবেন, তুমি চেয়েছিলে লোকমুখে একথা ছড়িয়ে পড়ুক যে, অমুক ব্যক্তি বুব সাহসী বীর । আর তাতো বলাই হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে হাত মেরে বলেন $ হে আবু হুরায়রা! কিয়ামতের দিন আল্লাহ্‌র সৃষ্টির মধ্য থেকে এ তিনজন দ্বারাই প্রথমে দোযখের আগুন প্রভ্থলিত করা হবে। ওলীদ অর্থাৎ আবু উসমান আল-মাদাইনী বলেন, আমাকে উক্বা বলেছেন যে, উক্ত শুফাই (শাফী) মুআবিয়া (রা)-র কাছে গিয়ে এ হাদীস বর্ণনা করেন। আবু উসমান আরো বলেন, আলা ইবনে আবু হাকীম আমার কাছে বর্ণনা করেছেন যে, সে (শাফী) ছিল মুআবিয়া (রা)-র অসিবাহক । সে বলেছে যে, জনৈক ব্যক্তি মুআবিয়া (রা)-র কাছে এসে আবু হুরায়রা (রা)-র সূত্রে উক্ত হাদীস বর্ণনা করেন। তখন মুআবিয়া (রা) বলেন, তাদের সাথে যদি এরূপ করা হয় তবে অন্যসব লোকের কি অবস্থা হবে? অতঃপর মুআবিয়া (রা) খুব বেশী কাদলেন। এমনকি আমরা ধারণা করলাম যে, তিনি কাদতে কাদতে মারা যাবেন । আমরা বলাবলি করতে লাগলাম, এই লোকটিই আমাদের এখানে অনিষ্ট নিয়ে এসেছে (অর্থাৎ সে যদি এ হাদীস বর্ণনা না করত তবে এ দুর্ঘটনা ঘটত না) । ইতিমধ্যে মুআবিয়া (রা) হুশ ফিরে পেলেন এবং তার চেহারা মুছলেন, অতঃপর বললেন, আল্লাহ ও তার রাসূল সত্যই বলেছেন। (এই বলে তিনি নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন) $ ie Us OSHS dS 0 2d nde. LBS SY ‘ GLX C Yh Us “যে কেউ পার্থিব জীবন ও এর সৌন্দর্য কামনা করে, আমি তাদের কাজের পূর্ণ ফল দুনিয়াতে দিয়ে থাকি এবং তথায় তাদেরকে কম দেয়া হবে না । তাদের জন্য পরকালে দোযখ ছাড়া আর কিছু নেই এবং তারা যা করে আখেরাতে তা নিষ্ফল হবে এবং তারা যা করে থাকে তা বিফলে যাবে” (সূরা হুদ $£ ১৫, ১৬) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব । www.pathagar.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।