আবওয়াবুয যুহ্দ ২২৩ - আবু হুরায়রা (রা) বলেন, আমি তাই করব, আমি তোমার নিকট এমন একটি হাদীস বর্ণনা করব যা আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি এবং আমি তা বুঝেছি ও জেনেছি। একথা বলে আবু হুরায়রা (রা) কেমন যেন তন্বয়খৃস্ত হয়ে পড়েন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম । অতঃপর তন্ময়ভাব কেটে গেলে তিনি বলেন, আমি তোমার কাছে এমন একটি হাদীস বর্ণনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে আমার কাছে বর্ণনা করেছেন। আমাদের সাথে তখন আমি ও তিনি ব্যতীত আর কিউ ছিল না। পুনরায় আবু হুরায়রা (রা) আরো গভীরভাবে তন্যয়গ্রস্ত হয়ে পড়েন । তিনি সম্বিত ফিরে পেয়ে মুখমণ্ডল মুছলেন, অতঃপর বলেন, আমি তা করব । আমি অবশ্যই তোমার নিকট এমন হাদীস বর্ণনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছেন। তখন এই ঘরে আমাদের সাথে তিনি ও আমি ছাড়া আর কেউ ছিল না । পুনরায় আবু হুরায়রা (রা) গভীরভাবে তন্ময়াভিভূত হয়ে পড়েন এবং বোধশূন্য হয়ে উপুড় হয়ে পড়ে যাচ্ছিলেন । আমি তাকে অনেকক্ষণ ঠেস দিয়ে রাখলাম । অতঃপর হুঁশ ফিরে এলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য তাদের কাছে উপস্থিত হবেন। সমস্ত উন্মাতই তখন নতজানু হয়ে থাকবে অতঃপর হিসাব-নিকাশের জন্য সর্বপ্রথম যাদের ডাকা হবে তারা হল কুরআনের হাফেজ, আল্লাহ্র পথের শহীদ এবং প্রচুর ধনৈশ্বর্যের মালিক । আল্লাহ সেই কারী (কুরআন পাঠক)-কে জিজ্ঞেস করবেন, আমি আমার রাসূলের কাছে যা পাঠিয়েছি তা কি তোমাকে শিখাইনি? সে বলবে, হে রব! হা, শিখিয়েছেন। তিনি বলবেন, তুমি যা শিখেছ তদনুযায়ী কি কি আমল করেছ? সে বলবে, আমি রাত-দিন তা তিলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলেছ । আল্লাহ তাকে আরো বলবেন, বরং তুমি চেয়েছিলে যে, তোমাকে বড় কারী (হাফেয) ডাকা হোক। আর তা তো ডাক সয়ছে। £পর সম্পদশালী ব্যক্তিকে হাযির করা হবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে প্রচুর সম্পদ দেইনি? এমনকি তোমাকে আমি কারো মুখাপেক্ষী রাখিনি । সে বলবে, হাঁ, অবশ্যই হে আমার রব । তিনি বলবেন, আমার দেয়া সম্পদ থেকে তুমি কি কি (সৎ) আমল করেছ ? সে বলবে, আমি এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি এবং দান-খয়রাত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যাবাদী । আল্লাহ আরো বলবেন, তুমি চেয়েছিলে যে, লোকমুখে তোমার দানশীল-দানবীর নামের প্রসার হোক । আর এরূপ তো হয়েছেই। অতঃপর যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় শহীদ হয়েছে www.pathagar.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।