জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুয যুহ্দ ২১৫ নিয়ে এলেন। তারা তা আহার করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন £ তোমার কোন খাদেম আছে কি? তিনি বলেন, না । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আমার কাছে যখন বন্দী আসবে তখন তুমি এসো ৷ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দু*টি গোলাম আসে । তাদের সাথে তৃতীয় কোন গোলাম ছিল না। আবুল হাইসাম (রা) তার কাছে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন £ এদের মধ্যে যেটি পছন্দ হয় বেছে নাও । তিনি বলেন, হে আল্লাহ্র নবী! আপনিই আমাকে একটি বেছে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ যার নিকট পরামর্শ চাওয়া হয় তাকে আমানতদার হতে হয় । ঠিক আছে তুমি এটাই নাও । কেননা আমি একে নামায পড়তে দেখেছি । তার সাথে সদাচারের জন্য আমি তোমাকে উপদেশ দিচ্ছি । আবুল হাইসাম (রা) তার স্ত্রীর কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ সম্পর্কে তাকে অবহিত করেন। তার স্ত্রী বলেন, একে দাসতৃমুক্ত করে দেয়া ছাড়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মর্ম পর্যন্ত পৌছতে পারবেন না । তিনি বলেন, ঠিক আছে, সে এখন আযাদ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪£ আল্লাহ যত নবী ও খলীফা পাঠিয়েছেন, তাদের প্রত্যেকেরই দু'জন করে একান্ত পরামর্শক দান করেছেন। একজন সাথী তো তাকে সৎকাজের আদেশ .দিতে থাকে এবং অন্যায় কাজে. প্রতিহত করে। আর অপরজন তাকে ধ্বংস করার কোন সুযোগই ছাড়ে না । যাকে এই অসৎ পরামর্শক থেকে হেফাজত করা হয়েছে সে তো বেঁচেই গেল (মু) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ ও গরীব । আবু সালেহ ইবনে আবদুল্লাহ-আবু আওয়ানা-আবদুল মালেক ইবনে উমাইর-আবু সালামা ইবনে আবদুর রহমান (রা) থেকে বর্ণিত । একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাক্র ও উমার (রা) বের হলেন.... । অতঃপঞ্জ তিনি উক্ত মর্মে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এই সনদে আবু হুরায়র। (নো)-3 উল্লেখ নেই । শাইবানের রিওয়ায়াত আবু আওয়ানার রিওয়ায়াতের তুলনায় দীর্ঘ ও অধিক পূর্ণাংগ । হাদীসবেত্তাদের মতে শাইবান বিশ্বস্ত রাবী এবং তার সংকলনও আছে । ভিন্ন সূত্ৰেও আৰু হুরায়রা (রা) থেকে উপরোক্ত হাদীস বর্ণিত আছে । ইবনে আব্বাস (রা)-এর সূত্রেও হাদীসটি বর্ণিত আছে। 2 dM GF SE Un ES SU Calon dacs Go rir HLL REF « A i oj AEE ATA ‘TAT e4dA www.pathagar.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।