২১৪ জামে আত-তিরমিযী SE Sale US, Sd Ab Sly SEL IY EE DBE NG GY ২৩১১ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ঘর থেকে বের হলেন, যখন তিনি সচরাচর বের হন না এবং এ সময় কেউ তার সাথে সাক্ষাত করতেও আসে না । (এই মুহূর্তে) আবু বাক্র (রা) এসে হাযির । তিনি জিজ্ঞেস করেন $ হে আবু বাক্র! আপনি কি মনে করে এলেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে । ইতিমধ্যে উমার (রা)-ও এসে উপস্থিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন £ হে উমার! আপনার এ সময় আগমনের কারণ কিঃ? তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! ক্ষুধার তাড়নায় । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আমিও এরূপ কিছু অনুভব করছি। এই বলে তারা হাইসাম ইবনে তায়্যহান আল-আনসারী (রা)-র বাড়ীর দিকে রওয়ানা দিলেন। আর তিনি ছিলেন প্রচুর খেজুর গাছ ও বকরীর মালিক, কিন্তু তার কোন খাদেম ছিল না । তীরা তাকে বাড়ীতে না পেয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনার সাখী কোথায়? তিনি বলেন, তিনি আমাদের জন্য মিঠা পানি আনতে গেছেন। ইতিমধ্যে আবুল হাইসাম (রা) পানিভর্তি মশক নিয়ে ফিরে এলেন এবং সেটা রেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক! অতঃপর তাদের নিয়ে তিনি তার বাগানে গেলেন এবং তাদের জন্য বিছানা পেতে দিলেন। অতঃপর তিনি খেজুর গাছ থেকে কয়েক গুচ্ছ খেজুর পেড়ে নিয়ে এসে তাদের সামনে রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ৪£ আমাদের জন্য পাকা খেজুর বেছে আলাদা করে আনলেনা কেন? তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি মনে করলাম যে, আপনারা তাজা কিংবা পাকা খেজুর নিজেদের পছন্দমত বেছে খাবেন, এজন্য উভয় প্রকারের খেজুর সামনে রাখলাম । অতঃপর তারা খেজুর খেয়ে সেই পানি পান করলেন । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ! এসব নিয়ামত সম্পর্কেও কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই সুশীতল ছায়া, সুস্বাদু কাঁচাপাকা খেজুর ও ঠাণ্ডা পানি (কতই না সুন্দর নিয়ামত) । এরপর আবুল হাইসাম (রা তাদের জন্য খাবার প্রস্তুত করতে চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন £ দুধেল পশু মোটেই যবেহ করবে না। কাজেই তিনি নবীন একটি নর ছাগল যবেহ করলেন এবং রান্না করে তাদের জন্য www.pathagar.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।