আবওয়াবুয যুহ্দ ২১১ ২৩০৮ । কায়েস (র) বলেন, আমি সাদ ইবনে মালেক (রা)-কে বলতে শুনেছি, আমিই আরবের প্রথম ব্যক্তি যে আল্লাহ্র রাস্তায় তীর ছুড়েছে। আমরা নিজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছি । তখন বাবলা গাছের ফল আর বুনো জাম ব্যতীত আমাদের সাথে আহার করার মত কিছু ছিল না। তা আহার করে আমাদের এক একজন ছাগলের বিষ্ঠার ন্যায় পায়খানা করত । অথচ আজকাল আসাদ গোত্রের লোকেরা ধর্মের ব্যাপারে আমার ক্রুটি নির্দেশ করছে। তাই যদি হয়, তবে আমি তো ব্যর্থ হয়েছি এবং আমার আমলও বিনষ্ট হয়ে গেল (বু, মু, না, ই) ।৩ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে উতবা ইবনে গাযওয়ান (রা) থেকে হাদীস বর্ণিত আছে। Goin 0 LP GE CA Gs LS US CES LS CES YY. (EBL) BELG UF De SEE Re TNE f =, HW SN os LB HL TALE al EY EE Mad J A CS SS LE a Edin Ue Cs pd) 4131 LU, 5৯ L, ox4 ENE ES UE NEE St আবু হুরায়রা (রা)-এর নিকট উপস্থিত ছিলাম । তার পরিধানে ছিল গোলাপী রংয়ের দু'টি কাতান কাপড় । তিনি একটি কাপড় দিয়ে নাক পরিষ্কার করলেন এবং বললেন, বেশ, বেশ, আবু হুরায়রা আজ কাতান কাপড় দিয়ে নাক পরিষ্কার করছে! অথচ আমার এরূপ অবস্থা ছিল যে, আমি ক্ষুধার তাড়নায় কাতর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার ও আইশা (রা)-র কামরার মাঝখানে পড়ে থাকতাম । এ পথে কেউ এসে আমার ঘাড়ের উপর পা রাখত এবং ধারণা করত যে, আমি উন্মাদ হয়ে গেছি। অথচ আমার মধ্যে কোন পাগলামী ছিল না, বরং ক্ষুধার যন্ত্রণায় আমার এরূপ অবস্থা হত (বু) । আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং এই সূত্রে গরীব । ৩. সাদ ইবনে মালেক (রা) উমার ইবনুল খাত্তাব (রা)-এর খিলাফতকালে কৃফার ওয়ালী (শাসক) ছিলেন। কৃফার আসাদ গোত্রীয় কিছু সংখ্যক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি নামাযের নিয়ম-কানুন সঠিকভাবে জানেন না । তখন তিনি উপরোক্ত মন্তব্য করেন (সম্পাদক) । 2 www.pathagar.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।