জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

২০৪ জামে আত-তিরমিযী wo sl lr, JG J BL iil IG uC IPL bl Ed SIG lh OE wo 5 Lf JG ns iL ¥ JIG EN AAG GL wil) চট ত EL ap ২২৯২ । আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র শপথ! আমি অবশ্যই আপনাকে ভালোবাসি । তিনি তাকে বলেন ঃ ভেবে-চিন্তে দেখ তুমি কি বলছ। সে আবারো বলল, আল্লাহ্র কসম! নিশ্চয়ই আমি আপনাকে ভালোবাসি । তিনি তাকে বলেন, ভেবে-চিন্তে দেখ তুমি কি বলছ। সে বলল, আল্লাহ্র শপথ! আমি নিশ্চয়ই আপনাকে ভালোবাসি । এরূপ সে তিনবার বলল । অতঃপর তিনি বলেন £$ তুমি যদি বাস্তবিকই আমাকে ভালোবাস তবে অতি সত্বর দারিদ্র্যের মোকাবিলার জন্য বর্ম প্রস্তুত করে নাও । কেননা পাহাড়ী ঢল যেভাবে তার গন্তব্যে ধেয়ে যায়, আমাকে যে ভালোবাসে তার দিকে দারিদ্র্য আরও দ্রুত ধেয়ে আসে (আ)। নাসর ইবনে আলী-স্বীয় পিতা-শাদ্দাদ-আবু তালহা (র) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত হয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব । আবুল ওয়াযে আর-রাসিবীর নাম জাবির, পিতা আমর, বসরার অধিবাসী । অনুচ্ছেদ £ ৩৭ (is Ds SHS SAA 2 AS HAAG eid EY Lo ul Er Es ee : (2) ple ২২৯৩ । আবু সাঈদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ দরিদ্র মুহাজিরগণ তাদের ধনীদের চাইতে পাচ শত বছর আগে বেহেশতে যাবে। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে উমার ও জাবির (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, তবে উপরোক্ত সনদসূত্রে গরীব । www.pathagar.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।