জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

২০২ জামে আত-তিরমিযী Lil SIG AL al dh dl oe Ello sl Shes EE sds SP i ke eels I ss CE 7 0G LL a i do dl of SES Os BOB aS; তে ১৬ &;ড Fil SY Lod we WH IEE Cot GG Gs 51 GIG, ge [or BLS BARE Cat Bl ২২৮৯ । আবু উমামা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশী ঈর্ষনীয় হল সেই মুমিন ব্যক্তি যার অবস্থা খুবই হালকা (স্বল্প সম্পদ এবং পরিবারের সদস্য সংখ্যাও কম) এবং যে নামাযে মনোযোগী, সুচারুরূপে তার প্রভুর ইবাদত করে, একান্ত নিভূতেও তাঁর অনুগত থাকে, মানুষের মাঝে অখ্যাত, তার দিকে অংগুলি সংকেত করা হয় না, আর ন্যুনতম প্রয়োজন মাফিক তার রিযিক এবং তাতেই ধৈর্য ধারণকারী । অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতের ইংগিতে বলেন ঃ অচিরেই তার মৃত্যু হয়, তার জন্য বিলাপকারীর সংখ্যাও কম, তার রেখে যাওয়া সম্পদও খুব সামান্য । একই সনদসূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £৪ আমার রব আমার নিকট মক্কার বাতহা অর্থাৎ কংকরময় এলাকা আমার জন্য স্বর্ণে পরিণত করার প্রস্তাব করেন। আমি বললাম, হে আমার রব! দরকার নেই, বরং একদিন আমি তৃপ্তির সাথে আহার করব আর একদিন ক্ষুধার্ত থাকব । একই কথা তিনি তিনবার বা তদ্রূপ বললেন যখন ক্ষুধার্ত থাকব তখন বিনীতভাবে তোমার কাছেই প্রার্থনা করব ও তোমাকেই স্বরণ করব এবং যখন তৃপ্তি সহকারে আহার করব তখন তোমার শুকরিয়া আদায় করব ও তোমার প্রশংসা করব (আ)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ফাদালা ইবনে উবাইদ আল-কাসিম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে । তিনি আবদুর রহমানের পুত্র এবং উপনাম আবু আবদুর রহমান, মতান্তরে আবু আবদুল মালেক । তিনি আবদুর অধিবাসী এবং বিশ্বস্ত রাবী । আর আলী ইবনে ইয়াযীদ হাদীস শাস্ত্রে দুর্বল এবং তার উপনাম আবু আবদুল মালেক । www.pathagar.com

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।