১৮০ জামে আত-তিরমিযী HET BS NYU I) Gy 31 Lie UD BL SE L535 IG | Ge SL Tb Bl 2 Re li iLL 21 ২২৪৮ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তোমরা সাতটি বিষয়ের প্রতিযোগিতায় অগ্রগামী হও । তোমরা কি এমন দারিদ্র্যের অপেক্ষায় আছ যা আল্লাহ্কে ভুলিয়ে দেয় অথবা এরূপ ধনবান হওয়ার যা আল্লাহ্র অবাধ্যাচারে লিপ্ত করে অথবা এমন রোগের যা স্বাস্থ্যকে ধ্বংস করে দেয় অথবা নির্বোধে পরিণতকারী বার্ধক্যের অথবা এমন মৃত্যুর যা আকস্মিকভাবে উপস্থিত হয় অথবা অপেক্ষা করা হচ্ছে দাজ্জালের অপেক্ষমাণ অদৃশ্য অমঙ্গলের অথবা কিয়ামতের ? আর কিয়ামত তো আরো বিভিষিকাময়, আরো তিক্ত (না,হা) ৷> আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব ৷ মুহ্রিয ইবনে হারূনের বরাত ব্যতীত আরাজ-আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণিত হাদীস হিসাবে আমরা এটি সম্পর্কে জানতে পারিনি । বিশর ইবনে উমার প্রমুখ এই হাদীস মুহ্রিয ইবনে হারূনের সূত্রে বর্ণনা করেছেন । তিনি এই হাদীসটি এমন ব্যক্তির সূত্রে বর্ণনা করেছেন যিনি সাঈদ আল-মাকবুরীর নিকট শুনেছেন। তিনি আবু হুরায়রা (রা) থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। অনুচ্ছেদ £ ৪ মৃত্যুর স্মরণ । ERS LAS IA BOA LB - c SA BIAS AL cid SG Et IR Ga ILE 2 m2 LG YEA Ld do dre Jos 00 UE 2 sl LL bs y Sx AX fil 50 5 ES ২২৪৯ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারীর অর্থাৎ মৃত্যুর স্মরণ কর (ই, না) । ১. এই হাদীসের তাৎপর্য £ দর্দ্রিতা, সম্পদের প্রাচুর্য, রোগব্যাধি, বার্ধক্য, মৃত্যু, দাজ্জালের ভয়ংকর ফেতনা ও বিভিষিকাময় কিয়ামত উপস্থিত হওয়ার পূর্বেই তোমরা সৎকাজের প্রতিযোগিতায় অগ্রগামী হও। উপরোক্ত বিপদসমূহের কোন একটিতে অক্রান্ত হয়ে পড়লে সৎকাজের উদ্যোগ গ্রহণের সুযোগ থাকবে না । অতএব তোমরা উক্ত সাতটি বিপদ আসার পূর্বেই সুযোগকে কাজে লাগাও (সম্পাদক) ৷ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।