আবওয়াবুয যুহ্দ ১৭৯ ee Fo it ns A oo 4H FALE ORR FORE AL GD GS LPO . CNELS lol Es UG IY, ২২৪৭ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ এমন কে আছে যে আমার কাছ থেকে এ কথাগুলো গ্রহণ করবে এবং তদনুযায়ী নিজেও আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে তদনুযায়ী আমল করবে? আবু হুরায়রা (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি আছি । তিনি আমার হাত ধরলেন এবং গুনে গুনে এ পাঁচটি কথা বললেন $ তুমি হারামসমূহ ত্যাগ করলে লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় আবেদ হিসাবে গণ্য হবে; আল্লাহ তোমার তাকদীরে যা নির্ধারিত করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকলে লোকদের মধ্যে সবচেয়ে স্বনির্ভর পরিগণিত হবে; প্রতিবেশীর সাথে সৌজন্যমূলক ব্যবহার করলে প্রকৃত মুমিন হতে পারবে; নিজের জন্য যা পছন্দ কর অপরের জন্যও তা-ই পছন্দ করলে প্রকৃত মুসলমান হতে পারবে এবং বেশী হাসবে না। কেননা অতিরিক্ত হাস্য-কৌতুক হৃদয়কে মৃতবৎ করে দেয় (আ)। আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । আমরা কেবল জাফর ইবনে সুলাইমানের রিওয়ায়াত হিসাবে এটি জানতে পেরেছি । হাসান বসরী (র) আবু হুরায়রা (রা) থেকে কিছুই শুনেননি। আইউব, ইউনুস ইবনে উবাইদ ও আলী ইবনে যায়েদ (র) থেকেও অনুরূপ বর্ণিত আছে । তারাও বলেন, হাসান বসরী (র) আবু হুরায়রা (রা) থেকে কিছুই শুনেননি। আবু উবাইদা আন-নাজী (র) হাসানের সূত্রে এ হাদীস বর্ণনা করলেও তাতে তিনি আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র উল্লেখ করেননি । অনুচ্ছেদ £৩ সৎকাজের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া । coAzA A+ A- 7A! ALS Az c- AS AL EES [or tf) LE 08 010 2 Sr FT Hl E. YYEA JL 30 J PE AU CURES CIOS lo AS EAS “1 Li fA Gib 2 (5% SLRS J ES www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।