জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ জামে আত-তিরমিযী ওয়াসাল্লাম পুনঃপুনঃ এ কথাগুলো বলতে থাকলেন । আমরা (মনে মনে) বলতে লাগলাম, তিনি যদি চুপ করতেন (বু, না) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। x op Ha) EEN a For ) Le Yo hs be Lh Ele CE Ce? SPAN Oo PB re cs $ GG sh 23 I HME EEL | ২২৪৫ । ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ আমার যুগই (যুগের লোকজনই) সর্বোত্তম, অতঃপর তাদের পরবর্তী যুগ, অতঃপর তাদের পরবর্তী যুগ (তিনবার বলেছেন) । তাদের পরবর্তী যুগে (তিন যুগ পরে) এমন সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা হবে স্থূলদেহী এবং স্থূলদেহী হওয়া তারা পছন্দ করবে । তারা সাক্ষ্য তলবের পূর্বেই সাক্ষ্য দিতে যাবে (বু, মু) ৷ আবু ঈসা বলেন, আমাশ-আলী ইবনে মুদরিক (র) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে এ হাদীসটি গরীব ৷ আমাশের শাগরিদগণ এই হাদীস আমাশ-হিলাল ইবনে ইয়াসাফ-ইমরান ইবনে হুসাইন (রা) সূত্রে বর্ণনা করেছেন। আবু আম্মার হুসাইন (রা)-নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। মুহাম্মাদ ইবনে ফুদাইলের হাদীসের তুলনায় এই সূত্রে বর্ণিত হাদীসটি অধিকতর সহীহ । কোন কোন বিশেষজ্ঞ আলেম বলেন, “তারা সাক্ষ্য তলবের পূর্বেই সাক্ষ্য দিতে যাবে” কথার মর্ম এই যে, তারা মিথ্যা সাক্ষ্য দিবে। অর্থাৎ তাদের কাউকে সাক্ষী দিতে আহবান না করলেও (অসৎ উদ্দেশ্যে) সাক্ষ্য দিতে আসবে । উমার ইবনুল খাত্তাব (রা) কর্তৃক বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসটিতে এর ব্যাখ্যা বিদ্যমান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ ১. সাক্ষ্য আইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য “বিধিবদ্ধ ইসলামী আইন” প্রথম খণ্ড, ২য় ভাগ অধ্যয়ন করা যেতে পারে। গ্রন্থটি ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত (সম্পাদক) । www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।