জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ জামে আত-তিরমিযী সূত্র ব্যতীত যুহ্রী (র)-এর রিওয়ায়াত হিসাবেও আমরা এ হাদীস জানতে পারিনি । এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে উমার ও উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উপরোক্ত হাদীসের সুস্পষ্ট ও বিস্তারিত অর্থ সম্পর্কেও আমাদের কিছু জানা নেই এবং এর সনদসূত্রও আমাদের মতে সহীহ নয় । বিশেষজ্ঞ আলেমগণের এ হাদীস অনুযায়ী কর্মপস্থা এই যে, নিকটাত্মীয়ের পক্ষে অপর নিকটাত্মীয়ের সাক্ষ্য বৈধ হবে। তবে সন্তানের সাক্ষ্য পিতার পক্ষে এবং পিতার সাক্ষ্য সন্তানের পক্ষে জায়েয কি না এ ব্যাপারে তাদের মধ্যে মতভেদ আছে । অধিকাংশ আলেমের মতে পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য এবং সন্তানের পক্ষে পিতার সাক্ষ্য জায়েয নয়। কোন কোন আলেমের মতে আদেল অর্থাৎ ন্যায়নিষ্ঠ হলে সন্তানের সাক্ষ্য পিতার অনুকূলে এবং পিতার সাক্ষ্য সন্তানের পক্ষে জায়েয । আর ভাইয়ের পক্ষে ভাইয়ের সাক্ষ্য এবং নিকটাত্মীয়ের সাক্ষ্য অপর নিকটাত্মীয়ের পক্ষে জায়েয হওয়ার বিষয়ে কোন মতভেদ নেই । ইমাম শাফিঈ (র) বলেন, শত্রুর বিরুদ্ধে শত্রুর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, সে আদেল অর্থাৎ ন্যায়নিষ্ঠ হলেও । তিনি তার মতের সমর্থনে আবদুর রহমান ইবনুল আরাজ (র) কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল হিসাবে বর্ণিত হাদীস পেশ করেছেন ঃ$ “বিদ্বেষ পোষণকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়” । “লা তাজৃযু শাহাদাতু গিমরিন” হাদীসের মর্মও তাই । as A chs oir AFCA nt Sli PY or 10 Ua nel EE Y£ EAE AN LA IAL চখ 2 eG s See Ff Pf ll pe 2% I sl ২২৪২ । আইমান ইবনে খুরাইম (র) থেকে বর্ণিত ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ভাষণ দিতে দাড়িয়ে বলেন £ হে লোকসকল! মিথ্যা সাক্ষ্য প্রদানকে আল্লাহ্র সাথে শরীক করার সম-পর্যায়ের (অপরাধ) গণ্য করা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তিলাওয়াত করেন ঃ “তোমরা মূর্তিপূজার অপবিত্রতা বর্জন কর এবং মিথ্যা কথনও বর্জন কর" (সূরা হজ্জ £৩০) (আ, ই, দা) । www.pathagar.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।