2৭০ জামে আত-তিরমিযী ২২৩৭ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আবু হুরায়রা (রা) হাদীস বর্ণনা করতেন যে, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি আজ রাতে স্বপ্নে একটি ছায়াযুক্ত মেঘ দেখেছি এবং তা থেকে ঘি ও মধু ঝরে পড়ছে। লোকদের দেখলাম যে, তারা হাতে তুলে তা পান করছে। কেউ বেশী পাচ্ছে এবং কেউ অল্প। আমি আরো দেখলাম যে, আসমান থেকে মাটি পর্যন্ত একটি রশি ঝুলছে। হে আল্লাহ্র রাসূল! আপনাকে দেখলাম যে, সেটা ধরে আপনি উপরে উঠে গেছেন, অতঃপর আরেকজন সেটা ধরে উঠে গেছে, তারপর আরেকজন ধরল এবং সেও উঠে গেল । তারপর অপর একজন ধরলে সেটা ছিড়ে গেল। পুনরায় সেটা জোড়া লেগে গেল এবং সেও তা ধরে উঠে গেল । আবু বাক্র (রা) বলেন, হে আল্লাহ্র রাসূল! আমার পিতা-মাতা আপনার প্রতি কোরবান হোক! আল্লাহ্র শপথ! আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা করতে দিন। তিনি বলেন £ ঠিক আছে এর তাবীর কর। আবু বাক্র (রা) বলেন, ছায়াযুক্ত মেঘ হল ইসলামের ছায়া, পতিত ঘি ও মধু হল কুরআনের কোমলতা, সুমিষ্টতা ও মাধুর্য । আর বেশী ও কম লাভকারী হল কুরআন থেকে বেশী ও কম লাভকারী। আসমান থেকে যমীন পর্যন্ত ঝুলন্ত রশি হল সেই মহাসত্য যার উপর আপনি প্রতিষ্ঠিত । আপনি তা ধরে আছেন, আল্লাহ আপনাকে তার মাধ্যমে উচ্চে তুলে নিয়েছেন। অতঃপর সেটা আরেকজন ধারণ করবেন এবং তিনিও উপরে উঠে যাবেন। তারপর আরেকজন তা ধরবেন এবং তিনিও উপরে উঠে যাবেন। অতঃপর আরেকজন তা ধরবেন এবং রশি ছিড়ে যাবে। আবার তা জোড়া লাগবে এবং তিনিও উপরে উঠে যাবেন। হে আল্লাহ্র রাসূল! বলুন, আমি সঠিক বলেছি না তাতে ভুল করেছি । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু তো ঠিকই বলেছ আর কিছু বলেছ ভুল তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র কসম! আমার পিতা-মাতা আপনার প্রতি কোরবান হোক। আপনি আমাকে বলে দিন আমি কোথায় ভুল করেছি । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম দিয়ে বলো না (বু, মু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ । lors oN A CIOS EEE I ০ a. YYYA f ILE Al EUG os A 520 ol GF 8 to 0 IG Efe wl YS = b so fl UF, HY www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।