আবওয়াবুল ফিতান ১৪৭ আদ-দারী আমাকে একটি সংবাদ শুনিয়েছে। আমি তাতে খুশী হয়েছি এবং আমি তোমাদেরকেও তা শুনাতে পছন্দ করি । একদা ফিলিস্তীনের কিছু লোক নৌযানে চড়ে সমুদ্র বিহারে বেরিয়েছিল হঠাৎ তারা সমুদ্রের উত্তাল তরঙ্গে দিকভ্রান্ত হয়ে পড়ে এবং এক অপরিচিত দ্বীপে পতিত হয়। সেখানে তারা এক বিচিত্র প্রাণী দেখতে পায়, যার চুলগুলো ছিল চারদিকে ছড়ানো । তারা জিজ্ঞেস করল, তুমি কে? সে উত্তর দিল, আমি জাস্সাসা (অনুসন্ধানকারী)। তারা বলল, তুমি আমাদের কিছু অনুসন্ধান দাও । সে বলল, আমি তোমাদের কিছু বলবও না এবং তোমাদের নিকট কিছু জানতেও চাইব না, বরং তোমরা এ জনপদের শেষ প্রান্তে যাও । সেখানে এমন একজন লোক আছে যে তোমাদের কিছু বলবে এবং তোমাদের নিকট কিছু জানতেও চাইবে । অতঃপর আমরা গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখতে পেলাম, একটি লোক শিকলে বাধা আছে। সে আমাদের বলল, তোমরা (সিরিয়ার) 'যুগার' নামক স্থানের ঝর্ণার খবর বল । আমরা বললাম, তা পানিপূর্ণ এবং এখনো সবেগে পানি নির্গত হচ্ছে। সে বলল, ‘বুহায়রা’ (তাবারিয়া উপসাগর)-র কি খবর, তা আমাকে বল । আমরা বললাম, তাও পানিপূর্ণ এবং তা থেকে সবেগে পানি প্রবাহিত হচ্ছে। সে পুনরায় বলল, জর্দান ও ফিলিস্তীনের মধ্যবতী স্থানে অবস্থিত ‘বায়সান' নামক খেজুর বাগানের খবর বল । তাতে কি ফল উৎপন্ন হয়? আমরা বললাম, হা। সে আবার জিজ্ঞেস করল, নবী সম্পর্কে বল, তিনি কি প্রেরিত হয়েছেন? আমরা বললাম, হা। সে বলল, লোকজন তার কাছে ভিড়ছে কেমন? আমরা বললাম, খুবই দ্রুত । রাবী বলেন, একথা শুনে সে এমন এক লাফ দিল যে, শৃংখল প্রায় ছিন্ন করে ফেলেছিল। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি দাজ্জাল । সে ‘তাইবা'’ ছাড়া সমস্ত শহরেই প্রবেশ করবে। ‘তাইবা’ হল মদীনা মুনাওয়ারা (মু,দা)। আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং কাতাদা-শাবী সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে গরীব । একাধিক রাবী এ হাদীসটি শাবীর সূত্রে ফাতেমা বিনতে কায়েস (রা) থেকে বর্ণনা করেছেন। অনুচ্ছেদ £ ৬৬ (সামর্থ্য বহির্ভূত কাজে লিপ্ত হওয়া অনুচিত) । Ce HO ES Ed £ AB ob th, £4 El 2 “ EAS od Ed or ou এপ 21" J IG IG io Ls oA LF tl EL Ade be # e - 2 পল PR a Me 4 As ০% ৰ Ag A ALAA ES NE PY | 2 |) LUT HG LES IE IoD AS Edd dl & FSB Gg sn lS UE, EE SLE Cd www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।