জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ জামে আত-তিরমিযী be EI IG LBL ELGG DLT, ; i Ps AT 2.4 902 Az ca LAL BY LALLA Ad GAs os oie Ae fF LSS iat 1 bs 0 ml Jie 2 bi Laur Zed eA Bore Are cA -2 43 2 YGLESIAS CIS ২১৯৪ । আবদুর রহমান ইবনে আবু বাক্রা (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ দাজ্জালের পিতা-মাতার ত্রিশ বছর পর্যন্ত কোন সন্তান হবে না। অতঃপর একটি কানা ছেলে জন্ম নেবে। সে হবে অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত অনুপকারী । তার দুই চোখ ঘুমালেও তার অন্তর ঘুমাবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার পিতা-মাতার বিবরণ দিলেন তিনি বলেন ঃ তার পিতার দৈহিক আকৃতি হবে লম্বাটে, হালকা-পাতলা গড়নের এবং তার নাকটা হবে পাখীর ঠোটের ন্যায় লম্বা। আর তার মা হবে স্থূলকায়, মোটা ও লম্বা স্তনবিশিষ্টা ৷ আবু বাক্রা (রা) বলেন, অতঃপর একদা আমরা শুনতে পেলাম যে, মদীনার ইহুদী পরিবারে একটি সন্তান জন্মেছে। তখন আমি ও যুবাইর ইবনুল আওয়াম (রা) সেখানে গেলাম । আমরা তার পিতা-মাতার নিকট উপস্থিত হলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত বিবরণ তাদের মাঝে দেখতে পেলাম । আমরা জিজ্ঞেস করলাম, আপনাদের কোন সন্তান আছে কি? তারা বলল, আমাদের ত্রিশ বছরের দাম্পত্য জীবনে কোন সন্তান জন্মেনি। অবশেষে আমাদের একটি পুত্র সন্তান জন্যেছে, কিন্তু সে অধিক ক্ষতিকর এবং কম উপকারী । তার দু'চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না। রাবী বলেন, আমরা তাদের কাছ থেকে বের হয়ে এসে দেখলাম সে রোদে চাদর মুড়ি দিয়ে পড়ে আছে এবং বিড়বিড় করছে। সে তার চাদর থেকে মাথা বের করে জিজ্ঞেস করল, তোমরা কি বলেছ? আমরা বললাম, তুমি কি আমাদের কথা শুনতে পেয়েছ? সে বলল, হা । কেননা আমার দু'চোখ ঘুমিয়ে প্রাকলেও আমার অন্তর ঘুমায় না (আ) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব । কেবল হামশ্মাদ ইবনে সালমার সূত্রেই আমরা এ হাদীস জানতে পেরেছি । GAIN os Ll CET SHANE UE AS i LE ES Yao ‘- AL eo nan Bt Be boAS- Bcc 2 OAs 7 Az Mo nr s aE Dt alll pu I! ps nl of iw of www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।