আবওয়াবুল ফিতান ১৩৫ এদিকে দামিশকের পূর্ব প্রান্তের এক মসজিদের সাদা মিনারে হলুদ রংয়ের দু'টি কাপড় পরিহিত অবস্থায় দু'জন ফেরেশতার ডানায় ভর করে ঈসা ইবনে মরিয়ম (আ) অবতরণ করবেন । তিনি তার মাথা নীচু করলে ফোঁটায় ফোঁটায় এবং উঁচু করলেও মনিমুক্তার ন্যায় (ঘাম) পড়তে থাকবে । তার নিঃশ্বাস যাকেই স্পর্শ করবে সে মারা যাবে; আর তার শ্বাসবায়ু দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌছ্বে। অতঃপর তিনি দাজ্জালকে অনুসন্ধান করবেন এবং তাকে “‘লুদ্দ'-এর নগরদ্বারপ্রান্তে পেয়ে হত্যা করবেন তিনি বলেন £ আল্লাহ্র ইচ্ছা অনুযায়ী এভাবে তিনি অতিবাহিত করবেন। অতঃপর আল্লাহ তার কাছে ওহী পাঠাবেন £ “আমার বান্দাদেরকে তূর পাহাড়ে সরিয়ে নাও । কেননা আমি এমন একদল বান্দা নাধঘিল করছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই” । তিনি বলেন, অতঃপর আল্লাহ ইয়াজৃজ-মাজৃূজের দল পাঠাবেন । আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হল, “তারা প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে” (সূরা আদ্বিয়া £ঃ ৯৬) ৷ তিনি বলেন, তাদের প্রথম দলটি (সিরিয়ার) তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে । এখান দিয়ে এদের শেষ দলটি অতিক্রমকালে বলবে, এই জলাশয়ে নিশ্চয়ই কোনকালে পানি ছিল । অতঃপর বায়তুল মাকদিসের পাহাড়ে পৌছে তাদের অভিযান শেষ হবে। তারা পরস্পর বলবে, আমরা তো পৃথিবীর বাসিন্দাদের শেষ করেছি, এবার চল আসমানের বাসিন্দাদের শেষ করি। এই বলে তারা আসমানের দিকে তাদের তীর ছুড়বে। আল্লাহ তাদের তীরসমূহ রক্ত রঞ্জিত করে ফেরত দিবেন । অতঃপর ঈসা ইবনে মরিয়ম (আ) ও তীর সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন । তারা (খাদ্যাভাবে) এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে, তখন তাদের জন্য একটা গরুর মাথা তোমাদের এ যুগের এক শত দীনারের চাইতে বেশী উত্তম মনে হবে। তিনি বলেন, অতঃপর ঈসা (আ) ও তার সাথীরা আল্লাহ্র দিকে রুজু হয়ে দোয়া করবেন। আল্লাহ তখন তাদের (ইয়াজৃজ-মাজূজ বাহিনীর) ঘাড়ে মহামারীরূপে ‘নাগাফ'’ নামক কীটের উদ্ভব করবেন। অতঃপর তার। এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে। তখন ঈসা (আ) তার সাথীদের নিয়ে (পাহাড় থেকে) নেমে আসবেন । তিনি সেখানে এমন এক বিঘত জায়গাও পাবেন না, যেখানে সেগুলোর পঁচা দুর্গন্ধময় রক্ত-মাংস ছড়িয়ে না থাকবে। অতঃপর তিনি সাথীদের নিয়ে আল্লাহ্র কাছে দোয়া করবেন । আল্লাহ তখন উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড়বিশিষ্ট এক প্রকার পাখী পাঠাবেন। সেই পাখী ওদের লাশগুলো তুলে নিয়ে গভীর খাদে নিক্ষেপ করবে। মুসলমানগণ এদের পরিত্যক্ত তীর, ধনুক ও তৃণীরগুলো সাত বছর পর্যন্ত জ্বালানীরূপে ব্যবহার করবে । অতঃপর আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ী, স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌছ্বে www.pathagar.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।