জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ জামে আত-তিরমি্যী মাঝে আত্মপ্রকাশ করে তবে আমিই তোমাদের পক্ষে তার প্রতিপক্ষ হব। আর আমার অবর্তমানে যদি সে প্রকাশিত হয়, তাহলে তোমরাই তার প্রতিপক্ষ হবে। আর প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহই আমার পরিবর্তে সহায় হবেন। সে (দাজ্জাল) হবে কুঞ্চিত চুলবিশিষ্ট, স্থির দৃষ্টিসম্পন্ন যুবক, সে হবে আবদুল উযযা ইবনে কাতান সদৃশ । তোমাদের মধ্যে কেউ তার সাক্ষাত পেলে সে যেন সূরা কাহ্‌ফ-এর প্রাথমিক আয়াতগুলো পাঠ করে তিনি বলেন £ সে আত্মপ্রকাশ করবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোন অঞ্চল থেকে । অতঃপর সে ডানে-বামে ফিতনা ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে । হে আল্লাহ্র বান্দাগণ! তোমরা দৃঢ়তার সাথে অবস্থান করবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! সে পৃথিবীতে কত দিন অবস্থান করবে? তিনি বলেন $ চল্লিশ দিন। এর এক দিন হবে এক বছরের সমান, এক দিন হবে এক মাসের সমান এবং এক দিন হবে এক সপ্তাহের সমান, আর বাকী দিনগুলো তোমাদের বর্তমান দিনের সমান হবে। রাবী বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি মনে করেন, যে দিনটি এক বছরের সমান হবে, তাতে এক দিনের নামায আদায় করলেই আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বলেন £ না, বরং তোমরা সে দিনের সঠিক অনুমান করে নেবে (এবং তদনুযায়ী নামায পড়বে)। আমরা আবার জিজ্ঞেস করলাম, পৃথিবীতে তার চলার গতি কত দ্রুত হবে? তিনি বলেন $ তার গতি হবে বায়ুচালিত মেঘের ন্যায়; অতঃপর সে কোন জাতির কাছে গিয়ে তাদেরকে নিজের দলে আহবান করবে, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করবে এবং তার দাবি প্রত্যাখ্যান করবে। সে তখন তাদের নিকট থেকে প্রস্থান করবে এবং তাদের ধন-সম্পদও তার পেছনে পেছনে চলে আসবে । পরদিন সকালে তারা নিজেদেরকে নিঃস্ব অবস্থায় পাবে। অতঃপর সে আরেক জাতির নিকট গিয়ে আহবান করবে। তারা তার আহবানে সাড়া দিবে এবং তাকে সত্য বলে গ্রহণ করবে । তখন সে আসমানকে বৃষ্টি বর্ষাতে আদেশ করবে এবং তদনুযায়ী বৃষ্টি বর্ষিত হবে। অতঃপর সে জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিবে এবং তদনুযায়ী ফসল উৎপাদিত হবে। অতঃপর বিকেলে তাদের পশুপালগুলো পূর্বের চেয়ে উঁচু কুজবিশিষ্ট, মাংসবহুল নিতম্ববিশিষ্ট ও দুগ্ধপুষ্ট স্তনবিশিষ্ট হবে। অতঃপর সে নির্জন পতিত ভূমিতে গিয়ে বলবে, তোর ভেতরের খনিজ ভাণ্ডার বের করে দে। অতঃপর সে সেখান থেকে প্রস্থান করবে এবং সেখানকার ধনভাগ্ডার তার অনুসরণ করবে যেভাবে মৌমাছিরা রাণী মৌমাছির অনুসরণ করে। অতঃপর সে পূর্ণযৌবন এক তরুণ যুবককে তার দিকে আহবান করবে । তাকে সে তরবারির আঘাতে দুই টুকরা করে ফেলবে ৷ অতঃপর সে তাকে ডাক দিবে, অমনি সে হাস্যোজ্জ্বল চেহারায় সামনে এসে দাড়াবে । এমতাবস্থায় www.pathagar.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।