জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল ফিতান ১২১ ASWIH ALT, 16 rh dt ee) ci SH Dl Ad Ace 4 42- 21° dALRL or 2 Ass phliy Uni Fh YS LPI ECE Y, PVE A eX 3 dl ts ২১৬৯ । ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আমি যে যুগে যাদের মধ্যে প্রেরিত হয়েছি সেই যুগের আমার উম্মাতই হল শ্রেষ্ঠ; অতঃপর তাদের পরবর্তী যুগের লোক । রাবী বলেন, তৃতীয় যুগের কথা বলা হয়েছে কি না আমি জানি না । অতঃপর এমন কিছু লোকের উদ্ভব হবে যাদের কাছে সাক্ষ্য না চাওয়া হলেও তারা সাক্ষ্য দিবে। তারা খিয়ানত করবে, আমানত রক্ষা করবে না এবং তাদের মধ্যে স্থূলদেহী লোকের বিস্তার ঘটবে (বু, মু) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । অনুচ্ছেদ £ ৪৫ খলীফাগণ সম্পর্কে । ন দল ৯ LG Moe Ak Hl G5 .Y NV. ee i oe ed rn JL 52 sll) WAR: G A IE HA ২১৭০ ৷ জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আমার পরে বারোজন শাসক হবে । রাবী বলেন, অতঃপর তিনি কি যে বললেন, আমি তা বুঝতে পারিনি । তাই আমি আমার নিকটের এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম ৷ তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তাদের প্রত্যেকেই হবে কুরাইশ বংশীয় (দা,বু,মু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । আবু কুরাইব-উমার ইবনে উবাইদ-তার পিতা-আবু বাক্র ইবনে আবু মূসা-জাবির ইবনে সামুরা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত আছে। এ হাদীসটি জাবির ইবনে সামুরা (রা) থেকে একাধিকভাবে বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান, সহীহ ও গরীব । আবু মূসা-জাবির ইবনে সামুরা (রা) সূত্রে এটিকে গরীব বলা হয়। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ ও আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।