আবওয়াবুল ফিতান ১১৫ Sl rb GE : SU BL Ei JOE “EES LL ২১৫৮ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন গানীমাতের (যুদ্ধলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানতের মাল লুটের মালে পরিণত হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, পুরুষ স্ত্রীর অনুগত হবে কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে, বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে, কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে, মসজিদে রুলরব ও হট্টগোল করবে, পাপাচারীরা গোত্রের নেতা হবে, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, কোন মানুষের অনিষ্ট থেকে বাচার জন্য তাকে সম্মান দেখানো হবে, গায়িকা-নর্তকী ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, মদপান করা হবে, এই তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতির মালা ছিড়ে থেলে একের পর এক তার পুতি ঝরে পড়তে থাকে (আ, হা) । আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । আমরা. কেবল উপরোক্ত সূত্রেই এ হাদীস জানেতে পেরেছি। Aj 2A 2A id $$ As 2 AIAG ON EV AL SET ahs AEE cE Sb IG YB Rl ROL CR ETE EF St cl SC ২১৫৯ । ইমরান ইবনে হুসাইন (রা)' থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ এ উম্মাতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণরূপ শাস্তি নেমে আসবে । জনৈক মুসলিম ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! এসব শাস্তি কখন হবে? তিনি বলেন ঃ যখন গায়িকা ও বাদ্যযন্ত্র প্রসার লাভ করবে এবং মদপানের সয়লাব শুরু হবে। আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । এ হাদীসটি আমাশ-আবদুর রহমান ইবনে বাসেত-নবী (সা) সূত্রে মুরসাল হিসেবেও বর্ণিত আছে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।