জামে আত-তিরমিযী ৪র্থ খন্ড
/ ৪৪০
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল ফিতান ১০৩ কত কাজ হতে দেখেছি কিন্তু তা বলতে মানুষকে ভয় করেছি। তিনি আরো বলেন ঃ জেনে রাখ! কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী একটি করে পতাকা স্থাপন করা হবে। মুসলিম রাষ্ট্রনায়কের বিশ্বাসঘাতকতার চাইতে ভীষণ কোন বিশ্বাসঘাতকতা নেই । তার এই পতাকা তার নিতম্বের কাছে স্থাপন করা হবে। সেদিনের আরও যেসব কথা আমরা স্বরণ রেখেছি তম্মধ্যে ছিল £ শুনে রাখ! আদম-সস্তানদেরকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। তাদের এক দল তো মুমিন অবস্থায় জন্মগ্রহণ করেছে, মুমিন অবস্থায় জীবন যাপন করেছে এবং মুমিন অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। তাদের অপর দল কাফের অবস্থায় জন্মেছে, কাফের অবস্থায় জীবন কাটিয়েছে এবং কাফের অবস্থায়ই মারা গেছে। অপর দল মুমিন অবস্থায় জন্মেছে, মুমিন অবস্থায় জীবন যাপন করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে। অপর দল আবার কাফের অবস্থায় জন্মেছে, কাফের অবস্থায় জীবন যাপন করেছে এবং মুমিন অবস্থায় মারা গেছে। জেনে রাখ! মানুষের মধ্যে কারো রাগ আসে দেরিতে এবং প্রশমিত হয় খুব তাড়াতাড়ি । আবার কারো রাগ আসে তাড়াতাড়ি এবং চলেও যায় তাড়াতাড়ি । সুতরাং এর জন্য এই ৷ জেনে রাখ! তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু প্রশমিত হয় খুব দেরিতে । জেনে রাখ! তাদের মধ্যে উত্তম হল যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি । আর তারাই খুব নিকৃষ্ট, যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু প্রশমিত হয় দেরিতে । জেনে রাখ! মানুষের মধ্যে কেউ পাওনা পরিশোধের বেলায়ও ভালো আবার পাওনা উসুলের ক্ষেত্রেও ভদ্র । আবার কেউ পাওনা পরিশোধের ক্ষেত্রে নিকৃষ্ট কিন্তু পাওনা উসুলের ক্ষেত্রে ভদ্র । আবার কেউ পাওনা পরিশোধের ক্ষেত্রে ভদ্র কিন্তু উসুলের ক্ষেত্রে অশিষ্ট । এক্ষেত্রে একটি অপরটির পরিপূরক হয়ে যায়। জেনে রাখ! তাদের মধ্যে কারো পাওনা পরিশোধ নিকৃষ্ট এবং সে তাগাদা প্রদানের ক্ষেত্রে ভদ্র । জেনে রাখ! তাদের মধ্যে সেই ব্যক্তি নিকৃষ্ট যার পাওনা পরিশোধও নিকৃষ্ট এবং যে তাগাদা প্রদানেও অভদ্র । জেনে রাখ! গর“ মানুদের অন্তরের অগ্নিস্ষণুলিংগবত । তোমরা কি লক্ষ্য করনি যে, রাগাধিত ব্যক্তির চক্ষুদ্বয় রক্তিম বর্ণ ধারণ করে এবং তার ঘাড়ের শিরাগুলো ফুলে উঠে। সুতরাং তোমাদের কেউ এরূপ অনুভব করলে সে যেন মাটিতে লুটিয়ে যায় (তাহলে রাগ দূর হয়ে যাবে) রাবী বলেন, আমরা সূর্যের দিকে তাকাতে লাগলাম যে, তা এখনো অবশিষ্ট আছে কি না । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ জেনে রাখ! তোমাদের এই দুনিয়ার যতটুকু অতীত হয়ে গেছে, সেই হিসাবে এতটুকুও আর অবশিষ্ট নেই যতটুকু আজকের এই দিনের অতিবাহিত হয়েছে তার তুলনায় যতটুকু অবশিষ্ট আছে (আ, হা, বা) ৷ www.pathagar.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।