প্রকাশকের কথা সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদীস সংকলনের মধ্যে সুনান আবু দাউদ-এর স্থান হচ্ছে তৃতীয় । বাংলাদেশ ইসলামিক সেন্টার সহীহ মুসলিম ও জামে আত-তিরমিযীর প্রকাশনা সম্পন্ন করার সাথে সাথে সুনান আন-নাসাঈ এবং সুনান আবু দাউদ-এর তরজমা প্রকাশের কাজও অব্যাহত রেখেছে। আল্লাহ রাববুল আলামীনের অশেষ রহমতে সুনান আবু দাউদ-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশের পর এবার তৃতীয় খণ্ড প্রকাশিত হলো। সুনান আবু দাউদ সহজ ও প্রাঞ্জল ভাষায় অনূদিত হয়েছে। মূল ইবারতের সাথে অনুবাদের সামঞ্জস্য রক্ষার দিকে যথাসাধ্য নজর রাখা হয়েছে। প্রয়োজনীয় টীকা সংযোজন করা হয়েছে। এই গ্রন্থে হাদীসের মূল পাঠে সকল রাবীর নামোল্লেখ করা হয়েছে এবং তরজমায় মূল বর্ণনাকারী অর্থাৎ সাহাবীর, ক্ষেত্রবিশেষে তাবি‘ঈর নাম উল্লেখ করা হয়েছে এবং অধস্তন রাবীদের নাম যোগ করা হয়নি। গবেষকদের সুবিধার্থে আবু দাউদের হাদীস আর কোন্ কোন্ হাদীস গ্রন্থে রয়েছে- এই বিষয়ের একটি সংক্ষিপ্ত সূত্র নির্দেশ মাওলানা মুহাম্মদ মূসা পরিশিষ্ট আকারে যোগ করেছেন যা প্রত্যেক খণ্ডের শেষে সংযোজিত হলো । বিদগ্ধ পাঠকদের চোখে এর কোন ভুলক্রটি ধরা পড়লে তা আমাদেরকে জানাতে অনুরোধ করছি যাতে পরবর্তী সংস্করণে তা শুধরিয়ে নেয়া যায়। গ্রন্থটির অনুবাদক, সম্পাদক, বাংলাদেশ ইসলামিক সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গ্রন্থখানি প্রকাশে বিভিন্ন পর্যায়ে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে মোবারকবাদ জানাই । কিতাবখানি পাঠ করে বাংলাভাষী পাঠক- পাঠিকাগণ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে। www.pathagar.com
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.