সুনান আবু দাঊদ ৩য় খন্ড
/ ৪৩৩
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ সুনান আবু দাউদ ২০৬৮ । ইবনে শিহাব-(র) থেকে বর্ণিত । তিনি বলেন, উরওয়া ইবনুয যুবাইর (র) আমাকে বলেছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা)-কে নিম্নোক্ত আয়াতের অর্থ জিজ্ঞেস করেছিলেন, “তোমরা যদি আশংকা করো যে, ইয়াতীমদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার করতে পারবে না, তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অন্য নারী বিবাহ করো” (সূরা আন-নিসা £ ৩) । তিনি বললেন, হে আমার ভাগ্নে! এ আয়াত সেইসব ইয়াতীম বালিকা সম্পর্কে নাযিল হয়েছে, যারা কোনো অভিভাবকের তত্ত্বাবধানে আছে এবং সে তার 'মাল-সম্পদের একজন অংশীদারও বটে । আর সে লোকটি তার সোন্দর্য ও সম্পদকেও পছন্দ করে । এমতাবস্থায় সে তাকে বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু এর মতো অন্য নারীকে যে পরিমাণ মোহর প্রদান ক্রে বিবাহ করতে হয়, এ ইয়াতীম বালিকাকে সে পূর্ণ মোহর আদায় করতে অনিচ্ছুক ।'এ. ধরনের অভিভাবকদেরকে এ ইয়াতীম বালিকাদের বিবাহ করতে নিষেধ করা হয়েছে যতক্ষণ না তারা তাদের পূর্ণ মোহর আদায় করে এবং ইনসাফ কায়েম করে'। আর তাদেরকে নিজেদের পছন্দমতো অন্য নারী বিবাহ করতে নির্দেশ দেয়া হয়েছে। উরওয়া (র) বলেন, আয়েশা (রা) বলেছেন, পরবর্তী কালে লোকেরা উক্ত আয়াতের ব্যাখ্যায় তাদের (ইয়াতীম বালিকাদের) ব্যাপারে ফতোয়া চাইলে মহাপরাক্রমশালী আল্লাহ এ আয়াত নাযিল করেন, “লোকেরা আপনার নিকট নারীদের ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করে। আপনি বলুন, আল্লাহ তাদের সম্পর্কে তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন এবং সে হুকুমও স্মরণ করিয়ে দিচ্ছেন, যা পূর্ব থেকেই আপনাকে এ কিতাবের মাধ্যমে শুনানো হচ্ছে। আর সে হুকুমগুলো এই, যা সে ইয়াতীম বালিকাদের সম্পর্কে দেয়া হয়েছিলো যাদের ফরষ হক ও অধিকার তোমরা আদায় করো না, অথচ তাদেরকে বিবাহ করার ইচ্ছা পোষণ করছো” (নিসা £ ১২৭) ৷ আয়েশা (রা) বলেন, এ সন্বন্ধে আল্লাহ তা'আলা কিতাবের মধ্যে তাদের উপর যা নাযিল করেছেন তা হচ্ছে, প্রথমের সে আয়াতটি যেখানে আল্লাহ বলেছেন, “তোমরা যদি আশংকা করো যে, ইয়াতীমদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার.করতে পারবে না, তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অন্য নারী বিবাহ করে নাও ।” আয়েশা (রা) বলেন, মহাক্ষমতাবান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়াতীম বালিকা সুন্দরী এবং ধনাঢ্য হলে অভিভাবকগণ তার ধনের লোভে তাদেরকে বিবাহ করতে উদ্মীব হতো । আর যখন এদের মধ্যে সৌন্দর্য এবং ধনের কমতি দেখতো বা স্বার্থ পেতো না, তখন তাদেরকে বাদ দিয়ে অন্য নারী বিবাহ করতো । সুতরাং তাদেরকে বলা হয়েছে, স্বার্থের বেলায় পূর্ণ ইনসাফ কায়েম করো এবং পুরোপুরি মোহর আদায় করা ব্যতীত এসব ইয়াতীমকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। কেননা তারা এসব ইয়াতীমের হক আদায় করতে অনীহা প্রকাশ করতো। ইউনুস বলেন, রাবী'আ, আল্লাহর বাণী- lll A yhaiS YY ol iS ly - এর অর্থ বলেছেন, যদি আশংকা করো ইয়াতীমদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তাদেরকে (বিবাহ করার www.pathagar.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।