সুনান আবু দাঊদ ৩য় খন্ড
/ ৪৩৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ সুনান আবু দাউদ তোমাদের দীনি ভাই ও বন্ধু” (সূরা আহ্যাব £ ৫) । অতঃপর তাদেরকে তাদের জন্মদাতা পিতার নামেই ডাকা শুরু হয়। আর যদি পিতার সন্ধান না পাওয়া যেতো, তবে তাকে বন্ধু এবং দীনি ভাই হিসাবে ডাকা হতো। পরবর্তীতে আবু হুযায়ফা ইবনে উতবার স্ত্রী সাহলা বিনতে সুহাইল ইবনে আমর আল-কুরাইশী আল-আমেরী (রা) এসে বলবেন, হে আল্লাহর রাসূল! আমরা সালেমকে আমাদের পুত্রবৎ মনে করি। সে আমার ও আবু হুযায়ফার সাথে একই ঘরে বাস করে। আর সে আমাকে একই বস্তরের মধ্যে দেখেছে। এখন আল্লাহ যা কিছু নাযিল করেছেন সে সম্বন্ধে আপনি ভালোভাবে জানেন। এখন তার সম্পর্কে আপনি কি নির্দেশ দেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তাকে তোমার দুধ পান করিয়ে দাও। অতএব তিনি (সাহলা) তাকে নিজের স্তন থেকে পীচ ঢোক দুধ পান করালেন। তখন থেকে সে তার দুধ পানকারী সন্তানরূপে পরিগণিত হলো। এ ঘটনার প্রেক্ষিতে আয়েশা (রা) তার ভাগনী. (বোনের কন্যা) ও ভ্রাতুষ্পুত্রীদেরকে নির্দেশ দিতেন যে, আয়েশা (রা) নিজে যাদেরকে দেখাসাক্ষাত দেয়া এবং যাদের আগমনকে পছন্দ করতেন, তাদেরকে যেন পীচ ঢোক নিজেদের দুধ পান করায়, যদিও তাদের বয়স.দুধ পান করার বয়সসীমার (দু'বছরের) বেশী হয়েও থাকে। পরে তারা তার (আয়েশার) নিকট সরাসরি আগমন করতো । কিন্তু উন্মু সালামা (রা) এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ যে কোনো ব্যক্তিকে এ জাতীয় দুধসস্তান বানিয়ে তাদের নিকট আগমন করার বিষয়টি প্রত্যাখ্যান করলেন, যতক্ষণ না শিশু বয়সে দুধ পান করে। তারা (স্ত্রীরা) সকলেই আয়েশা (রা)-কে বললেন, আল্লাহর কসম! আমাদের জানা নেই, সম্ভবত সালেমের ব্যাপারে এটা নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ অনুমোদন ছিলো যা অন্য কোনো লোকের ব্যাপারে প্রযোজ্য নয় । টীকা £ দুধ সন্তান এবং দুধ মা হওয়ার ব্যাপারে হযরত আয়েশা (রা) একাই এ মতাবলঙ্বী ছিলেন, কারো স্মতে হযরত. আলী (রা)-ও এ মত পোষণ করতেন যে, যে কোনো বয়সে পাচ ঢোক কোনো নারীর দুধ পান করলে, তারা পরস্পর দুধ মা ও দুধ সন্তান হয়ে যাবে (অনু.)। ee ew be “ 02 oe e+ oe 3 2) i Un LP AL অস ১১ পচ চোকের কম দুধ পান করলে নিমিদধ স্বস্তি হব বিল? dl ie be UL be IN LLL Dh de GL oY. দা EE 2 sib dU Ca bi El Ui nC be pan al And ns 20 ds Oe PS bn sb, alas PETE oR 0 HEA i NE www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।